শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক উপাচার্যের দুর্নীতি রাবির ১১ শিক্ষককে দুদকে তলব

দুর্নীতির অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১১ শিক্ষককে দুদকে তলব করা হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক খোরশেদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুস সোবহান তার ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির ফলে বিপুল পরিমাণ সরকারি অর্থ আত্মসাৎ করেছেন। শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা অমান্য করে ১৩৮ শিক্ষক-কর্মচারীকে নিয়োগ দেন তিনি। এদিকে এ অভিযোগের বিষয়ে অনুসন্ধান করতে দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মো. সাইদুজ্জামানকে দলনেতা করে আফনান জান্নাত কেয়া ও মো. আব্দুল্লাহ আল মামুনকে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট অনুসন্ধান টিম গঠন করা হয়েছে দুদক। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে সংশ্লিষ্ট শিক্ষকদের বক্তব্য নিতে তাদের দুদকে তলব করা হয়েছে।

আগামী ১৬-১৭ ফেব্রুয়ারি বিভিন্ন সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১১ শিক্ষককে ডাকা হয়েছে। তলব করা শিক্ষকরা হলেন, প্রভাষক এ টি এম সাহেদ পারভেজ, প্রভাষক সানজানা সোবহান, অধ্যাপক আনন্দ কুমার সাহা, প্রভাষক সাজু সরদার, মো. জুলহাস হোসেন, নূর নুসরাত সুলতানা, মো. সালাউদ্দিন, শিবলী ইসলাম, অধ্যাপক গাজী তৌহিদুর রহমান, অধ্যাপক আব্দুল মজিদ ও অধ্যাপক আব্দুল লতিফ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সাবেক উপাচার্যের দুর্নীতি রাবির ১১ শিক্ষককে দুদকে তলব

প্রকাশিত সময় : ০৯:১৩:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫