সড়ক দুর্ঘটনায় এখন টিভির রাজশাহীর সাংবাদিক মাসুমা স্বামীসহ গুরুতর আহত হয়েছেন। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। মাসুমাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, মাসুমা ছুটি নিয়ে স্বামীর সঙ্গে কুমিল্লায় বেড়াতে যাচ্ছিলেন। তারা ঢাকায় বাস থেকে নেমে দাঁড়িয়ে সিএনজির সাথে কথা বলছিলেন। তবে ভাড়ায় বনিবনা না হওয়ায় আরেকটি সিএনজি তাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে থাকে। এরই মাঝে দুর্ঘটনার শিকার হোন তারা।
কিছুক্ষণ পর মাসুমার স্বামীকে প্রথমে উদ্ধার করা হয়। পরে তিনি জ্ঞান ফিরে দেখেন ওই সিএনজি ভেঙে লন্ডভন্ড। পরে মাসুমাকেউ উদ্ধার করেন স্থানীয়রা। তবে তার মাথায় প্রচন্ড আঘাত পেয়েছেন। মাথায় অনেকগুলো সেলাই পড়েছে।

রিপোর্টারের নাম 
























