বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জে প্রাইভেট কারে আগুন

হবিগঞ্জের নবীগঞ্জে একটি প্রাইভেট কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলেন। এতে কেউ আহত হননি।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে জনতার বাজার নামক স্থানে ঘটনাটি ঘটে বলে জানান নবীগঞ্জ ফায়ার স্টেশনের ডিউটি অফিসার আব্দুল মুমিন।

নবীগঞ্জ ফায়ার স্টেশনের ডিউটি অফিসার আব্দুল মুমিন বলেন, ‍“জাতীয় জরুরি সেবা নম্বর থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে একটি প্রাইভেট কার আগুনে জ্বলছে দেখতে পাই। পরে আমরা গাড়ির আগুন নিভিয়ে ফেলি। এ ঘটনায় কেউ আহত হননি। গাড়িটিতে কীভাবে আগুন লেগেছে সে বিষয়টি এখনো জানা যায়নি।”

শেরপুর হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান বলেন, “জানতে পেরেছি, ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রণ করেছে। এ ঘটনায় কেউ আহত হননি।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

হবিগঞ্জে প্রাইভেট কারে আগুন

প্রকাশিত সময় : ০৩:৪৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫