মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ডিসিদের যে আহ্বান জানালেন আইন উপদেষ্টা

দেশের জনগণকে সেবা দেওয়া এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আন্তরিকতার সঙ্গে কাজ করার জন্য জেলা প্রশাসকদের (ডিসি) প্রতি আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

আজ মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে আইন মন্ত্রণালয়-সম্পর্কিত অধিবেশন শেষে সাংবাদিকদের এ কথা বলেন আইন উপদেষ্টা।

উপদেষ্টা বলেন, ডিসিরা মাঠ পর্যায়ে প্রশাসন দেখেন এবং সেখানে কী সমস্যা, সে সম্পর্কে ভালো জানেন। রাষ্ট্রের এত বড় একটি রিসোর্সকে বিগত ফ্যাসিস্ট সরকার জনগণকে নিপীড়ন, অত্যাচার ও তাদের অপকর্ম জায়েজ করার জন্য ব্যবহার করেছিল।

অতীতে জনগণের প্রতিপক্ষ হিসেবে ডিসিদের ব্যবহার করা হয়েছে দাবি করে আসিফ নজরুল বলেন, দেশের সবচেয়ে মেধাবীরাই ডিসি হিসেবে প্রশাসনে কাজ করেন। তারা প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে প্রশাসনে আসেন। ডিসিদের বিবেক, সংবিধান ও আইন অনুযায়ী চলার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘জেলা প্রশাসকদের সঙ্গে কথা বলে মনে হয়েছে আমরা যদি ইতিবাচকভাবে তাদের কাজে লাগাই জনগণকে সেবা করার জন্য, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার জন্য, ভূমি ব্যবস্থাপনা, স্বাস্থ্য, শিক্ষাসেবা প্রদান করার জন্য এবং ওই ক্যাপাবিলিটি তাদের আছে। কিন্তু রাজনৈতিক দিকনির্দেশনাটা থাকে না।’

আইন উপদেষ্টা বলেন, ‘আশা করব ভবিষ্যতে বাংলাদেশে যেই দলই ক্ষমতায় আসুক প্রশাসন ক্যাডারের যে অসীম সম্ভাবনাময় শক্তি এটিকে যেন জনগণের নিপীড়নের জন্য ব্যবহার করার কাজে না লাগিয়ে আমাদের সংবিধানে যেভাবে বলা আছে জনগণের সেবা করার কাজে যেন লাগানো হয়।’

এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘আইনে যা আছে, নীতিমালায় যা আছে, সংবিধানে যা আছে—সেটা মেনে চললে জনগণের সেবা আর কল্যাণ দেওয়া ছাড়া ওনাদের (ডিসি) আর কোনো কাজই নাই। কাজেই আমাদের শুধু একটা কথাই বলতে হয়, আপনি আইন অনুযায়ী চলেন, বিবেক মতো চলেন।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ডিসিদের যে আহ্বান জানালেন আইন উপদেষ্টা

প্রকাশিত সময় : ১১:১৭:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫