রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দুর্গাপুরে জমিজমা সংক্রান্ত জের ধরে বিএনপি-আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষে নারীসহ নিহত

রাজশাহী দুর্গাপুরে জমিজমা সংক্রান্ত জের ধরে বিএনপি ও আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে। আহত ওই নারীকে উদ্ধার করে দুর্গাপুর স্বাস্থকেন্দ্রে আনা হলে চিকিৎসাকরা তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া তিনজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে হয়। তাদের মধ্যে জিন্নাত হোসেনের (৪০) অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হন। তাদের উদ্ধার করে দুর্গাপুর থানা স্বাস্থ্যকেন্দ্রে ও রামেক হাসপাতালে নেয়া হয়। জমি জমা নিয়ে দীর্ঘদিন ধরে দুর্গাপুরের তিয়ারকুড়ি গ্রামের বিএনপি কর্মী মামুন ও তার ওয়ারিশদের সঙ্গে আওয়ামী লীগ নেতা ও দেলুয়াবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রিয়াজুল এবং তার ওয়ারিশদের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আজ শনিবার সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে ছুরিকাঘাতে ফেরদৌসী (৪৫) নামের এক নারী নিহত হন। । প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মামুন তার লোকজন নিয়ে রিয়াজুলদের জমি দখল করতে যান। এ সময় প্রতিপক্ষের লোকজন বাধা দিতে গেলে মামুনের লোকজন তাদের উপর হামলা করেন। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। আহত হন অন্তত ২০ জন। তাদের উদ্ধার করে প্রথমে দুর্গাপুর থানা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হয়। সেখানে একজনকে মৃত্যু ঘোষণা করেন চিকিৎসকরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

দুর্গাপুরে জমিজমা সংক্রান্ত জের ধরে বিএনপি-আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষে নারীসহ নিহত

প্রকাশিত সময় : ০৮:৩৬:০২ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫