বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাকিবের ‘ইউটার্ন’

ঢাকা প্রিমিয়ার লিগ খেলবেন এরকম সরগোল তুলে দলবদলের প্রক্রিয়াও সম্পন্ন করে ফেলেছিলেন সাকিব আল হাসান। শেখ জামাল ধানমন্ডি ক্লাব থেকে তাকে লুফে নেয় লিজেন্ডস অব রূপগঞ্জ। কিন্তু আলোচনা থেকেই যাচ্ছিল, মামলা ও গ্রেফতারি পরোয়ানায় থাকা সাকিব কি দেশে ফিরবেন?

২৪ ঘণ্টা যেতে না যেতেই বাস্তবতার মুখোমুখি সাকিব। নিজের সিদ্ধান্ত থেকে সরে এসে জানিয়ে দিয়েছেন, তার দলবদল স্থগিত করতে। গতকাল অনলাইনে দলবদল করে নেওয়ায় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এখন পুরো প্রক্রিয়া বাতিল করতে লিজেন্ডস অব রূপগঞ্জ চিঠি দিয়েছে ঢাকা লিগের আয়োজক সিসিডিমকে।-রাইজিংবিডি.কম

দলটির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম টিটু মিরপুরে গণমাধ্যমে বলেছেন, ‘‘সাকিব আল হাসানকে লিজেন্ডস অব রূপগঞ্জে খেলানোর জন্য দলবদল প্রক্রিয়ায় অংশ নিয়েছিলাম। কিন্তু আজকে সাকিবের সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি আমাদের অনুরোধ করেছেন তার দলবদলটা স্থগিত রাখার জন্য। সিসিডিএমকে আমরা চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি। সাকিবের অনুরোধের প্রতি সম্পূর্ণ সম্মান বজায় রেখে তার আবেদনটা আমাদের ক্লাব থেকে সিসিডিএমকে জানিয়ে দিয়েছি। তিনি বলেছেন, যখনই দেশে আসতে পারেন…আপনারা জানেন, তিনি বর্তমানে দেশে আসতে পারছেন না। তিনি দেশে যখন আসবেন, আমরা চেষ্টা করবো, গতবার তিনি যে দলে ছিলেন, সেই দলের সঙ্গে সমঝোতার মাধ্যমে তিনি যদি আমাদের দলে তখন খেলতে চান, তাকে আমরা লিজেন্ডস অব রূপগঞ্জে দলভূক্ত করব।’’

ক্ষমতার পালাবদলের পর সাকিবের দেশে ফেরা এবং খেলায় অংশ নেওয়ার পদক্ষেপ তৃতীয়বারের মতো আটকে গেল। প্রথমবার টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে নিজের শেষ ম্যাচ মিরপুরে খেলতে চেয়েছিলেন। এজন্য দুবাই পর্যন্ত চলেও এসেছিলেন। কিন্তু সরকার থেকে অনুমতি না পাওয়ায় তার দেশে ফেরা হয়নি। এরপর বিপিএলেও খেলতে পারেননি চিটাগং কিংসের হয়ে। এবারও তার ফেরা আটকে গেল।

রাজনৈতিক কারণে তার খেলা নিয়ে সংশয় ছিল। যদিও লিজেন্ডস অব রূপগঞ্জের কর্ণধার লুৎফর রহমান বাদল বলেছিলেন, ‘‘আমরা রাজনীতিবিদ সাকিবকে নেইনি। খেলোয়াড় সাকিবকে নিয়েছি। ও যদি খেলতে না পারে তাহলে ওকে আমরা নেব কেন?’’ কিন্তু একদিন না যেতেই সাকিবকে পাওয়ার সব আশায় গুড়েবালি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক

সাকিবের ‘ইউটার্ন’

প্রকাশিত সময় : ০৯:২৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫