দেশজুড়ে খুন, ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজিসহ সকল সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জন-নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ সমাবেশ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
আজ সোমবার বিকেলে সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে এ কর্মসূচির ঘোষণা করা হয়।
শাহবাগ চত্বরে বিকাল ৫টায় এ কর্মসূচি পালন করা হবে বলে জানানো হয় পোস্টারে। সংগঠনটির ঢাকা মহানগর এই কর্মসূচির আয়োজন করেছে।

রিপোর্টারের নাম 
























