বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঘাটাইলে শিক্ষা সফরের ৪ বাসে ডাকাতি, ৩ শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ

টাঙ্গাইলের ঘাটাইলে শিক্ষা সফরগামী চার স্কুলবাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা লুট করার পাশাপাশি তিন ছাত্রীকেও শ্লীলতাহানি করেছে বলে অভিযোগ উঠেছে। তবে পুলিশ সুপার ডাকাতির বিষয়টি স্বীকার করলেও শ্লীলতাহানির বিষয়ে কোন কথা বলেননি।

মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে উপজেলার সাগরদীঘি ইউনিয়নের লক্ষণের বাধা এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।

জানা যায়, ময়মনসিংহ বিভাগের ফুলবাড়িয়া উপজেলার সোয়াইতপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা শিক্ষা সফরের জন্য চারটি বাস নিয়ে নাটোরের গ্রীনভ্যালি পার্কের উদ্দেশ্য রওনা দেন। ভোর সাড়ে চারটার দিকে বাস চারটি ঘাটাইল উপজেলার সাগরদীঘি ইউনিয়নের লক্ষণের বাধা এলাকায় পৌঁছালে রাস্তায় গাছের গুড়ি ফেলে ১০/১২ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে বাসে থাকা শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন ও মূল্যবান জিনিসপত্র লুটপাট শুরু করে।

ডাকাতরা নগদ দেড় লাখ টাকা, দেড় ভরি স্বর্ণ, ১০টি স্মার্টফোন নিয়ে গেছে। এ ঘটনায় মারধরের শিকার হয়েছেন ওই বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটর সাখাওয়াত হোসাইন রবিন ও অভিভাবক শহিদুল্লাহ তালুকদার। এসময় তিন ছাত্রীকে শ্লীলতাহানি করা হয় বলেও জানিয়েছেন বাসে থাকা এক অভিভাবক।

তিনি জানান, রাতেরবেলা বাস চলছে দ্রুত গতিতে। হঠাৎ তিনিসহ অন্যরা খেয়াল করেন সড়কের মাঝে গাছের গুঁড়ি ফেলে রাখা হয়েছে। তিনি বুঝে ফেলেন এটি ডাকাতদের কাজ। সতর্ক করেন সবাইকে। বন্ধ করে দেওয়া হয় গাড়ির জানালা এবং গেইট। কিছু বুঝে উঠার আগেই ১০/১২ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে আঘাত শুরু করে গাড়িতে। ডাকাতরা পেছনের গাড়ি থেকে তাদের মালামাল লুট করা শুরু করে। এসময় তিন ছাত্রীকে শ্লীলতাহানিও করা হয়। পরে ৯৯৯ নম্বরে ফোন করা হয়। অল্প সময়ের মধ্যে পুলিশ আসে ঘটনাস্থলে। ততক্ষণে যাত্রীদের থেকে মালামাল লুট করা শেষ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান জানান, ডাকাতরা নগদ দেড় লাখ টাকা, দেড় ভরি স্বর্ণ, ১০টি স্মার্টফোন নিয়ে গেছে। এ ঘটনায় মারধরের শিকার হয়েছেন ওই বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটর সাখাওয়াত হোসাইন রবিন (২৫) ও অভিভাবক শহিদুল্লাহ তালুকদার (৩৯)।

সাখাওয়াত হোসাইন রবিন বলেন, আমি ছিলাম দুই নম্বর বাসে। ওই বাসে ছিল শুধু ছাত্রী। ডাকাতরা আমার কাছে থেকে মোবাইল নেওয়ার পর যখন ছাত্রীদের দিকে যাচ্ছিল তখন আমি বাধা দেই। এর ফলে তারা আমাকে মারপিট করে।

ডাকাতদের অস্ত্র দেখে গাড়িতে জ্ঞান হারান কৃষি বিষয়ের শিক্ষক আবুল কালাম (৫২)। সপ্তম শ্রেণির ছাত্রী সিনথিয়া আক্তার জানায়, ভয়ে সে অনেক কেঁদেছে। এখনো তার ভয় দূর হয়নি।

স্থানীয় ইউপি সদস্য লিয়াকত হোসেন বলেন, মাঝে মধ্যেই লক্ষণের বাধা ওই স্থানে ডাকাতির ঘটনা ঘটে। গত বুধবারও একইস্থানে ডাকাতি হয়।

এ ঘটনায় সোয়াইতপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ খলিলুর রহমান বাদী হয়ে ঘাটাইল থানায় অজ্ঞাত ১০/১২ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন।

টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, মোট ১৮০ জন যাত্রী নিয়ে চারটি বাস নাটোর যাওয়ার সময় ঘাটাইলে ডাকাতির কবলে পরে। এ নিয়ে মামলা হচ্ছে। খুব দ্রুতই ডাকাতদের গ্রেফতার করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ঘাটাইলে শিক্ষা সফরের ৪ বাসে ডাকাতি, ৩ শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ

প্রকাশিত সময় : ১০:৪৬:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫