বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় নাগরিক পার্টির পক্ষে ভালো রাজনীতি করা সম্ভব নয়: নুর

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ছাত্রনেতাদের দুজন সরকারে থাকলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষে ভালো রাজনীতি করা সম্ভব নয়।

আজ শনিবার বিকেলে রাজধানীর বিজয়নগরের আল রাজি কমপ্লেক্সে গণঅধিকার পরিষদের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন নুর।

নুরুল হক নুর বলেন, ‘আমরা চাই তারা (জাতীয় নাগরিক পার্টি) ভালো রাজনীতি করুক, শুদ্ধ রাজনীতি করুক। কিন্তু সরকারে থেকে সেটা তো সম্ভব নয়। একজন দল গঠন করেছেন, তিনি (নাহিদ ইসলাম) পদত্যাগ করেছেন, বাকি দুজন (আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম) তো সরকারে রয়েছেন।’

তিনি বলেন, ‘সরকারে থেকে নির্বাচন করলে তা নির্বাচনকে প্রভাবিত করবে। সরকারে তিনজন ছাত্রনেতার একজন পদত্যাগ করে সরকারে এসেছেন। বাকি দুজন তো আছেন।’

নুর বলেন, ‘সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে ছাত্র উপদেষ্টাদের তদারকি কমিটি রয়েছে। সরকারের সঙ্গে কাজে তিন উপদেষ্টার আজ্ঞাবহ নেক্সাস (যোগসূত্র) তৈরি হয়েছে।’

নতুন রাজনৈতিক দল নিয়ে গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, ‘তারুণ্যের রাজনৈতিক দল হিসেবে গণঅধিকার পরিষদ রাজনীতিতে তরুণদের অংশগ্রহণকে সব সময় উৎসাহিত করে, নতুন দলকে স্বাগত জানায়।

তবে গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে গুটিকয়েক ছাত্রনেতার সরকারের নিয়ন্ত্রণ থেকে প্রশাসনের বিভিন্ন জায়গায় অযাচিত হস্তক্ষেপে সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ জনগণের মধ্যে একটা অস্বস্তি তৈরি হয়েছে। যেহেতু আন্দোলনের পরিচিত মুখ থেকে সরকারে প্রতিনিধিত্বকারী ছাত্ররা রাজনৈতিক দল গঠন করেছেন, সেহেতু সরকারের নিরপেক্ষতা বজায় রাখা ও জনগণসহ রাজনৈতিক নেতাদের আস্থা ধরে রাখতে সরকারে থাকা অন্য দুই ছাত্র উপদেষ্টাসহ সরকারে প্রতিনিধিত্বকারী সব ছাত্রকে পদত্যাগের আহ্বান জানাচ্ছি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জাতীয় নাগরিক পার্টির পক্ষে ভালো রাজনীতি করা সম্ভব নয়: নুর

প্রকাশিত সময় : ১১:১২:৫৮ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫