ভুল বিবৃতি দেওয়ার জন্য দুঃখ প্রকাশ করেছে বিএনপি। দলের সহদপ্তর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
তাইফুল ইসলাম টিপু জানান, বিসিএস প্রশাসন কল্যাণ সমিতির ভবনে দুস্কৃতিকারিদের দ্বারা বোমা হামলায় একজন নিহত ও একজন গুরুতর আহত উল্লেখ করে আজ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমে যে বিবৃতিটি দিয়েছেন, তা ভুল তথ্যের ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, প্রকৃতপক্ষে সেখানে দুস্কৃতিকারিদের দ্বারা কোনো বোমা হামলা সংঘটিত হয়নি। হতাহতের যে ঘটনা ঘটেছে, তা এসি বিস্ফোরণে হয়েছে। অনাকাঙ্ক্ষিত ভুল বিবৃতি প্রদানের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি দুঃখ প্রকাশ করছে।


রিপোর্টারের নাম 
























