রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইবিতে পরীক্ষা দিতে এসে নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতা আটক

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিতে এসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতা আটক হয়েছেন।আজ রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের পরীক্ষা কক্ষ থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন শাখা ছাত্রলীগের উপ আপ্যায়ন বিষয়ক সম্পাদক মাঝহারুল ইসলাম নাঈম এবং সাদ্দাম হোসেন হল ছাত্রলীগ নেতা মারুফ আহমেদ।  এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাদের মারধর করেন।

জানা যায়, সমাজকল্যাণ বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হলে অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে অভিযুক্ত দুই নেতাও পরীক্ষা দিতে আসেন।  বিষয়টি ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা অনুষদ ভবনে জড়ো হয়ে ক্ষোভ প্রকাশ করেন। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিষদের নেতারা উপস্থিত হয়ে ছাত্রলীগ নেতাদের বিক্ষুব্ধ শিক্ষার্থীদের হাত থেকে উদ্ধার করে থানায় সোপর্দ করেন।

এ সময় সাধারণ শিক্ষার্থীরা বলেন, ‘আন্দোলন চলাকালীন আটক দুই নেতা বিভিন্নভাবে শিক্ষার্থীদের হুমকি-ধমকি দিয়েছেন। এর আগেও তারা শিক্ষার্থীদের মারধর ও ক্যাম্পাসে মারামারিতে জড়িয়েছেন।  আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের পরে দেখে নেওয়ার হুমকিও দিয়েছেন। তারা আজকে পরীক্ষা দিতে এসে ইচ্ছাকৃতভাবে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা করেছেন। এ রকম সন্ত্রাসীরা কীভাবে পরীক্ষা দিতে আসার সাহস পায়, তা আমরা জানতে চাই।’

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, ‘প্রক্টরিয়াল বডির সহায়তায় তাদের থানায় সোপর্দ করা হয়েছে। নিষিদ্ধ সংগঠনের সদস্য হিসেবে তাদের বিরুদ্ধে ২০১৩ সালের আইন অনুযায়ী বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। এ ছাড়াও কোনো সুনির্দিষ্ট অভিযোগ জমা আছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ইবিতে পরীক্ষা দিতে এসে নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতা আটক

প্রকাশিত সময় : ০৭:৪৫:৪১ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫