রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাসিকের সাবেক মেয়র লিটনসহ পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ. এইচ. এম খায়রুজ্জামান লিটন, তার স্ত্রী মিসেস শাহীন আক্তার এবং দুই কন্যা আনিকা ফারিহা জামান ও মায়শা সামিহা জামানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (৬ মার্চ) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা কমিশনের উপপরিচালক আক্তারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘দুদকের উপপরিচালক মোজাম্মিল হক, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ. এইচ. এম খায়রুজ্জামান লিটন, তার স্ত্রী ও দুই কন্যার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছিলেন। আদালত আবেদন মঞ্জুর করেছেন।’

আবেদনে বলা হয়, খায়রুজ্জামান লিটন এবং ছয়টি সংসদীয় আসনের সাবেক আট সংসদ সদস্যের (এমপি) বিরুদ্ধে ৬ হাজার কোটি টাকার সম্পদ ফেলে আত্মগোপনে যাওয়ার অভিযোগের অনুসন্ধান চলছে।

অনুসন্ধানকালে গোপন সূত্রে জানা যায়, খায়রুজ্জামান লিটন ও তার পরিবারের সদস্যদের নামে দেশের বিভিন্ন স্থানে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ রয়েছে।

অভিযোগ সংশ্লিষ্ট খায়রুজ্জামান লিটন ও তার স্ত্রী মিসেস শাহীন আক্তার দেশ ছেড়ে পালিয়ে তাদের স্থাবর-অস্থাবর সম্পদ হস্তান্তর করার চেষ্টা করছেন মর্মে অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়।

তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এজন্য তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাসিকের সাবেক মেয়র লিটনসহ পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রকাশিত সময় : ০৭:৩০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫