শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রুয়েটে শেখ হাসিনা হল এখন ফয়জুন্নেসা চৌধুরানী হল

শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ‘দেশরত্ন শেখ হাসিনা’ হলের নাম পরিবর্তন করে ‘নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল’ রাখা হয়েছে। শুক্রবার (৭ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়। এতে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ১০৮তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানানো হয়। রুয়েট ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার বলেন, রুয়েটের আবাসিক হলের নাম পরিবর্তন সংক্রান্ত শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে গত ১০৭তম সিন্ডিকেট সভায় হলের নাম পরিবর্তনের বিষয়টি উপস্থাপন করা হয়।

এতে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠনের প্রস্তাব করা হয়। তিনি বলেন, কমিটির সদস্যরা কিছু নাম যাচাই-বাছাই করেন এবং রুয়েট শিক্ষার্থীদের পক্ষ থেকেও হলের নাম প্রস্তাব করা হয়। ছাত্রী হলের শিক্ষার্থীদের অধিকাংশের মতামতকে প্রাধান্য দিয়ে ‘নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী’ নামটি সিন্ডিকেটে গৃহীত হয়েছে।

নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী ছিলেন দক্ষিণ এশিয়ার প্রথম এবং একমাত্র মহিলা নওয়াব ও নারীশিক্ষার পথিকৃৎ। তিনি অনেকটা নিজের অদম্য ইচ্ছার কারণে শিক্ষিত হন। শিক্ষা, সমাজকল্যাণ ও সেবাব্রতে তিনি যে উদাহরণ সৃষ্টি করেছেন, তা ইতিহাসে বিরল। ১৮৭৩ সালে নারীশিক্ষা প্রসারের লক্ষ্যে কুমিল্লায় তিনি একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। ডাকাতিয়া নদীর কোল ঘেঁষে প্রতিষ্ঠিত মাদ্রাসা বর্তমানে নবাব ফয়জুন্নেছা সরকারি কলেজ। পড়াশোনায় আগ্রহী করার লক্ষ্যে মেয়েদের হোস্টেল ও মাসিক বৃত্তি কার্যক্রম চালু করেছিলেন তিনি। দানশীলতার জন্য বিশেষ খ্যাতি ছিল তার। নারীশিক্ষার পাশাপাশি দরিদ্র মহিলাদের চিকিৎসার জন্য নিজ মৌজাতে একটি দাতব্য চিকিৎসালয় স্থাপন করেন, যার নাম দেন ‘ফয়জুন্নেছা জেনানা হাসপাতাল’।

বাংলা ভাষায় কোনো নারীর লেখা প্রথম প্রকাশিত গ্রন্থ ‘রূপজালাল’-এর লেখক তিনি। এছাড়া তিনি ‘সঙ্গীত লহরী’ ও ‘সঙ্গীতসার’ নামে দুইটি কাব্যগ্রন্থ রচনা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রুয়েটে শেখ হাসিনা হল এখন ফয়জুন্নেসা চৌধুরানী হল

প্রকাশিত সময় : ১১:১৩:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫