রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পদ্মায় গোসলে নেমে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা নদীতে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে ফরহাদ হোসেন (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রবিবার (৯ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে গোদাগাড়ী থানার সামনে ঘটনাটি ঘটে।

গোদাগাড়ী থানার ওসি রুহুল আমিন বলেন, “ফরহাদের মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। স্বজনদের তার মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

ফরহাদ হোসেন গোদাগাড়ী পৌরসভার শ্রীমন্তপুর মহল্লার মনিরুল ইসলাম বাবুর ছেলে। তিনি গোদাগাড়ী সরকারি স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বন্ধুদের সঙ্গে ফরহাদ আজ দুপুরে গোসল করতে পদ্মা নদীতে নামেন। একপর্যায়ে তিনি নদীর পানিতে ডুবে যান। স্থানীয়রা নদীতে নেমে খোঁজাখুঁজি করেও তাকে পাননি। পরে গোদাগাড়ী ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা তার মরদেহ উদ্ধার করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

পদ্মায় গোসলে নেমে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত সময় : ০৮:০২:২০ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫