রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার অটোরিকশাচালক

পঞ্চগড়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে শরিফুল ইসলাম সৌরভ (৩০) নামে এক অটোরিকশা চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সৌরভের বাড়ি পঞ্চগড় পৌরসভার উত্তর দর্জিপাড়া এলাকায়।

বুধবার (১২ মার্চ) বিকেলে শিশুটি বাড়ির পাশে খেলছিল। এ সময় সৌরভ কৌশলে শিশুটিকে নিজের বাড়িতে নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা করে।

শিশুটির পরিবার জানায়, শিশুটির কান্নার শব্দ শুনে তার মা খুঁজতে গিয়ে সৌরভের ঘরে আপত্তিকর দৃশ্য দেখতে পান। তিনি চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসে। এ ঘটনার প্রতিবাদ করতে গেলে সৌরভের পরিবারের সদস্যরা শিশুটির বাবাকে মারধর করে। খবর পেয়ে পুলিশ সৌরভকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। তাকে আসামি করে মামলা করেছেন শিশুটির মা। শিশুটিকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিশুটির বাবা বলেন, “তার সাথে আমার কোন বিরোধ নেই। তারপরও সে আমার মেয়ের সাথে এমনটা করেছে। আমি প্রতিবাদ করতে গেলে আমাকে মারধরও করে। আমি এর ন্যায্য বিচার চাই।”

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আবুল কাশেম জানান, প্রাথমিক তদন্তে শিশুটির ওপর যৌন নির্যাতনের আলামত পাওয়া গেছে।

পঞ্চগড় সদর থানার ওসি এসএম মাসুদ পারভেজ বলেন, “শিশুটির মা বাদী হয়ে মামলা করেছেন। আমরা আসামিকে গ্রেপ্তার করেছি এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার অটোরিকশাচালক

প্রকাশিত সময় : ০৩:৩৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫