রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চারঘাট উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজশাহীর চারঘাট উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় সরদহ সরকারি মহাবিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত এই মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউনুস আলী তালুকদার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির যুগ্ন আহবায়ক, রাজশাহী জেলা যুবদলের সাবেক আহবায়ক, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সভাপতি,রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ন আহ্বায়ক, জনাব মোঃ আনোয়ার হোসেন উজ্জ্বল।

এ সময় প্রধান অতিথি আনোয়ার হোসেন উজ্জ্বল তার বক্তব্যে ইফতার ও দোয়া মাহফিলে স্থানীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, “বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক হিসেবে আমাদের দেশনায়ক তারেক রহমানের বিশ্বস্ত কর্মী হয়ে দেশের সকল মানুষের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

শেষে তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, “সামনের দিনগুলোতে আমাদের আরও বেশি ঐক্যবদ্ধ হতে হবে। ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন বেগবান করতে হবে। বিএনপি সবসময় জনগণের দল ছিল এবং থাকবে। আমাদের একমাত্র লক্ষ্য মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া ও একটি সুষ্ঠু গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

চারঘাট উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত সময় : ১০:৪৯:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫