বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ওভারটেক করতে গিয়ে ট্রাকের চিপায় পড়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নীলফামারী সদর উপজেলায় ওভারটেক করতে গিয়ে ট্রাকের চিপায় পড়ে নাহিদ ইসলাম (২৩) নামে একজন মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন।

রবিবার (১৬ মার্চ) সন্ধ্যায় সৈয়দপুর রোডে পল্লী বিদ্যুৎ অফিসের পাশে হরিবল্লভ প্রাইমারি স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাহিদ ইসলাম নীলফামারী সদরের সোনারায় ধনিপাড়ার আনোয়ার হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যায় একটি গাড়িকে ওভারটেক করার সময় অজ্ঞাত একটি ট্রাকের চিপায় পড়ে এই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাতে নীলফামারী সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এম.আর সাঈদ জানান, মরদেহ থানায় নেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক

ওভারটেক করতে গিয়ে ট্রাকের চিপায় পড়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রকাশিত সময় : ১১:৫৮:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫