চাঁদপুর মতলব উত্তরে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে এক গৃহবধূ (৩৫) ধর্ষণের শিকার হয়েছেন। সোমবার (১৭ মার্চ) রাতে উপজেলার মিঠুরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে মতলব উত্তর থানায় ধর্ষণের মামলা দায়ের করেন। ওই ভুক্তভোগী ঢাকার আশুলিয়া থানা এলাকার বাসিন্দা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গেছে, মতলব উত্তর উপজেলার মিঠুরকান্দি গ্রামে মুক্তা মনির বাড়িতে ভুক্তভোগী (৩৫) বেড়াতে আসেন। রাতে বাথরুমে যাওয়ার পথে দুর্বৃত্তরা তার মুখ চেপে ধরে বাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
মতলব উত্তর থানার ওসি রবিউল হক বলেন, ‘অভিযোগ পাওয়ার পর একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সব আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 
























