রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গণহত্যা দিবসে বীর শহীদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলী 

আজ ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা রোডস্থ গণকবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে মৌলভীবাজার জেলা পুলিশ।
মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন পিপিএম-সেবা  ।
পুষ্পস্তবক অর্পণ শেষে বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।
এসময়  উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার  (প্রশাসন ও অর্থ)  আসিফ মহিউদ্দীন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেন, মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ  গাজী মোঃ মাহাবুবুর রহমানসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

গণহত্যা দিবসে বীর শহীদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলী 

প্রকাশিত সময় : ০৭:৪৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫