রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঈদের রাতে নৈশ প্রহরীকে গুলি করে হত্যা

ঈদের রাতে সাভারে রুবেল (৩০) নামে এক নৈশ প্রহরীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (৩১ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে সাভার পৌর এলাকার বাঁশপট্টি মহল্লায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত রুবেলের বাড়ি বরিশাল। তিনি বাঁশপট্টি মহল্লার মনিরের মালিকানাধীন বাড়িতে ভাড়া থাকতেন।

নিহতের স্ত্রী রহিমা বেগম বলেন, ‘‘রুবেল দুই মাস হলো বাঁশপট্টি এলাকায় রাতে নৈশ প্রহরীর কাজ করে। আজ রাত ১১টার দিকে রুবেলের মোবাইলে একটি ফোন আসে। এরপরে সে বাসা থেকে বের হয়ে যায়। কিছু সময় পরেই বাসায় খবর আসে রুবেলকে গুলি করছে। এরপর আমরা তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই।’’

এনাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. হরনাথ সরকার অর্নব বলেন, ‘‘রুবেলকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তার মুখে গভীর ক্ষত রয়েছে।’’

বুলেটের ক্ষত বলে জানিয়েছেন হরনাথ।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল মিঞা বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়েছে। তবে এখনো বিস্তারিত জানা যায়নি।’’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ঈদের রাতে নৈশ প্রহরীকে গুলি করে হত্যা

প্রকাশিত সময় : ০১:০০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫