কিছুদিন পরই ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে সংযুক্ত আরব আমিরাতে। সেই সিরিজের জন্য আজ বৃহস্পতিবার দল ঘোষণা করেছে দেশটি। ১৫ সদস্যের এই দলের নেতৃত্ব দেবেন মোহাম্মদ ওয়াসিম।
২ ম্যাচের এই সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে আগামী ১৭ মে। একদিন বিরতি দিয়ে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ১৯ মে। দুটি ম্যাচই আয়োন করবে শারজা ক্রিকেট স্টেডিয়াম।
বাংলাদেশের বিপক্ষে আরব আমিরাত স্কোয়াড
মোহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), রাহুল চোপড়া, আয়ান খান, মোহাম্মদ জোহাইব, মোহাম্মদ জুহাইব, মোহাম্মদ জাওয়াদউল্লাহ, মাতিউল্লাহ খান, হায়দার আলি, ইথান সোজা, ধ্রুব পরাশর, আসিফ খান, আরিয়ানশ শর্মা, আলিসান শারাফু, সাগির খান ও সিমারজিত সিং।
আমিরাতের স্কোয়াড ঘোষণার আগেই বাংলাদেশ দল ঘোষণা করেছে। ১৬ সদস্যের সেই দলের নেতৃত্বে আছেন লিটন দাস। এরই মধ্যে আরব আমিরাতে চলে গেছে বাংলাদেশ দল।
বাংলাদেশ স্কোয়াড
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারী, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, তানভীরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























