মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাভারে এনসিপি নেতাদের ওপর হামলা, আহত ৮

ঢাকার সাভারের আশুলিয়ায় অবৈধ সীসা কারখানার তথ্য সংশ্লিষ্ট প্রশাসনকে জানানোয় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক উইং ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলা করা হয়েছে।

বুধবার (১৫ মে) রাতে এ হামলায় অন্তত ৮ জন আহত হয়েছে। আহতদের মধ্যে তিনজনকে আশুলিয়ার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

হাসপাতালে ভর্তি আহতরা হলেন, এনসিপির শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় সংগঠক রিফাত আহমেদ ইমন (২৭), বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাভার উপজেলার যুগ্ম সদস্য সচিব তাওহিদুল ইসলাম সানভি (২৩) ও মুখ্য সংগঠক হৃদয় হাসান (২৪)।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার শফিকুল ইসলাম জানান, তিনজনকে ভর্তি করা হয়েছে। একজনের মাথায় সেলাই দিতে হয়েছে এবং অন্যদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে।

আহতরা জানান, বুধবার রাতে তারা ঘুরতে গিয়ে শিমুলিয়া এলাকায় একটি সেতুর ওপর বসে ছিলেন। সেখানে দুর্গন্ধ পেয়ে স্থানীয়দের কাছ থেকে জানতে পারেন, পাশেই একটি অবৈধ কারখানায় ব্যাটারি গলিয়ে সীসা তৈরি করা হয়। বিষয়টি পুলিশ ও উপজেলা প্রশাসনকে জানানো হলে তারা ভিডিও ফুটেজ সংগ্রহ করতে বলেন। পরবর্তীতে সাংবাদিক পরিচয়ে এক ব্যক্তি ফোন করে দেখা করতে বলেন। দেখা করতে গেলে একটি হায়েস গাড়িতে করে আসা একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।

এনসিপির শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় সংগঠক রিফাত আহমেদ ইমন জানান, অবৈধ কারখানার বিষয়ে প্রশাসনকে জানানোয় এ হামলা হয়েছে।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হোসাইন জানান, খবর পেয়ে তারা আহতদের উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সাভারে এনসিপি নেতাদের ওপর হামলা, আহত ৮

প্রকাশিত সময় : ১০:৩৩:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫