মানবিক উদ্যোগের অংশ হিসেবে রাজশাহীতে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার (২৯ মে) সকাল নয়টা থেকে দুপুর চারটা পর্যন্ত নগরীর তেরোখাদিয়া এলাকার বিভাগীয় স্টেডিয়ামে বগুড়ার ৪০ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এই চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করে।
মেডিকেল ক্যাম্পে পাঁচজন চিকিৎসক আগত রোগীদের পরীক্ষা করে প্রেসক্রিপশন করে দেন। বৃষ্টি উপেক্ষা করে নানা বয়সের রোগী এসে চিকিৎসা সেবা নেন। এসময় প্রেসক্রিপশন অনুযায়ী রোগীদের বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়।

রিপোর্টারের নাম 





















