সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নড়াইলে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

নড়াইলের কালিয়ায় পুকুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৪ জুন) দুপুরে উপজেলার চাচুড়ি ইউনিয়নের আটলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো- ওই গ্রামের রিয়াজ শেখের ছেলে রিহান শেখ (৩) ও রনি শেখের ছেলে রাহাত শেখ (৩)। তারা দুজন চাচাতো ভাই।

পরিবার সূত্রে জানা গেছে, সকালে বাড়ির উঠানে দুই শিশু খেলা করছিল। একপর্যায়ে উঠানের পাশের পুকুরে পড়ে যায় তারা। শিশু দুটিকে খোঁজাখুঁজি করে না পেয়ে পরিবারের লোকজন পানিতে নেমে তলিয়ে থাকা অবস্থায় তাদের উদ্ধার করে। দ্রুত নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক লিপিকা রানি বিশ্বাস বলেন, ‘‘মৃত অবস্থায় দুই শিশুকে হাসপাতালে আনা হয়েছিল।’’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ বারের মতো হাল্ট প্রাইজ’র গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

নড়াইলে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

প্রকাশিত সময় : ০৬:৩৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫