রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ডা. জুবাইদা ও ব্যারিস্টার জাইমার ফেসবুকে কোনো অ্যাকাউন্ট নেই : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং তাদের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে অসত্য ও বানোয়াট মন্তব্য ছড়ানো হচ্ছে।

আজ বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ কথা জানান।

রুহুল কবির রিজভী বলেন, একটি দুর্বৃত্তচক্র পরিকল্পিতভাবে এই ভুয়া অ্যাকাউন্টগুলো তৈরি করে বিভ্রান্তিমূলক তথ্য ছড়াচ্ছে। এমনকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহার করে ডা. জুবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের ছবি ও ভিডিও এডিট করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে। দুষ্টচক্রের উদ্দেশ্যপ্রণোদিত এসব কাজের অপপ্রচারের লক্ষ্য হচ্ছ জনমনে জিয়া পরিবারকে নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা।

তিনি আরও বলেন, যারা এ ধরণের ডিজিটাল জালিয়াতির কাজে যুক্ত রয়েছে তারা সুদুরপ্রসারী কোনো চক্রান্তের নীল নকশা বাস্তবায়ন করছে বলে আমরা মনে করি। বিএনপি’র ভাবমূর্তিকে নানাভাবে খারাপ করতে অপচেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে এখন লক্ষ্যপূরণে জিয়া পরিবারকে টার্গেট করে নানারকম অপতৎপরতা শুরু হয়েছে।

রিজভী বলেন, ডা. জুবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের নামে ফেসবুকসহ এআইএর মাধ্যমে ইডিট করে ছবি ও ভিডিও তৈরি ও প্রচার করা শুধুমাত্র গর্হিত কাজই নয়, এটি একটি গুরুতর অপরাধ। আমরা এহেন গর্হিত কাজের তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছি। এ সমস্ত অপকর্মের সঙ্গে যারা জড়িত তাদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।

রিজভী আরও বলেন, একটি গণতান্ত্রিক সমাজে মিথ্যার কোন স্থান নেই, তাই প্রযুক্তির সুযোগ নিয়ে মিথ্যার সংস্কৃতি প্রসারিত করার চেষ্টা করা হলেও তা জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আমি দৃঢ়কন্ঠে আপনাদের মাধ্যমে ঘোষণা করছি যে, ডা. জুবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের নামে কখনোই কোন ফেসবুক একাউন্ট ছিল না এবং এখনও নেই। সুতরাং তাদের নামে ফেসবুকে পোষ্ট করা কোনো মন্তব্যে জনগণকে বিভ্রান্ত না হওয়ার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ডা. জুবাইদা ও ব্যারিস্টার জাইমার ফেসবুকে কোনো অ্যাকাউন্ট নেই : রিজভী

প্রকাশিত সময় : ০৬:১৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫