মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রথমবারের মতো ম্যাচ ফিক্সিংয়ে অভিযুক্ত কোনো শ্রীলংকান ক্রিকেটার

ম্যাচ ফিক্সিংয়ের জন্য শ্রীলংকার সাবেক স্পিনার সচিত্রা সেনানায়েকেকে অভিযুক্ত করেছেন দেশটির হাম্বানটোটা হাইকোর্ট। দেশটির অ্যাটর্নি জেনারেলের বিভাগ জানিয়েছে, সম্প্রতি চালু হওয়া দুর্নীতি দমন আইনের অধীনে ম্যাচ ফিক্সিংয়ের জন্য জাতীয় স্তরের কোনো ক্রিকেটারের বিরুদ্ধে এটিই প্রথম অভিযোগ

সেনানায়েকেকে অভিযুক্ত করা হয়েছে ২০২০ সালের লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) চলাকালীন একজন সহ-খেলোয়াড়কে ম্যাচ ফিক্সিংয়ের জন্য প্রলুব্ধ করার চেষ্টা করার জন্য। ২০২৩ সালে তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং জামিনে মুক্তি দেওয়া হয়েছিল।

৪০ বছর বয়সী সেনানায়েকে ২০১২ থেকে ২০১৬ সালের মধ্যে শ্রীলঙ্কার হয়ে একটি টেস্ট, ৪৯টি ওয়ানডে এবং ২৪টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এই সময়ে ৭৮ উইকেট শিকার করেছেন তিনি। শ্রীলঙ্কার ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন এই সেনানায়েকে।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, সেনানায়েকে সেই সময় (২০২০ সালের লঙ্কা প্রিমিয়ার লিগ) কলম্বো কিংসের হয়ে খেলা আরেক জাতীয় খেলোয়াড় থারিন্দু রত্নায়েকেকে দুর্নীতি করার জন্য করেছিলেন।

শ্রীলঙ্কার ‘ডেইলি মিরর’-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, সেনানায়েকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি ২০২০ সালে উদ্বোধনী এলপিএলে অংশগ্রহণকারী আরও দুই ক্রিকেটারের সঙ্গে দুবাই থেকে টেলিফোনে যোগাযোগ করেছিলেন, তাদের ম্যাচ ফিক্সিংয়ে জড়িত হতে রাজি করানোর চেষ্টা করেছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রথমবারের মতো ম্যাচ ফিক্সিংয়ে অভিযুক্ত কোনো শ্রীলংকান ক্রিকেটার

প্রকাশিত সময় : ০৬:২৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫