রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

টোল আদায় ৩ কোটি ৪৩ লাখ টাকা যমুনা সেতু দিয়ে ২৪ ঘন্টায় ৪৯ হাজার যানবাহন পারাপার

ঈদুল আজহার ছুটি কাটিয়ে জীবিকার তাগিদে রাজধানীতে ফিরছে মানুষ। এতে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের ঢাকাগামী লেনে যানবাহনের চাপ বাড়লেও স্বস্তিতেই কর্মস্থলে পৌঁচ্ছাছেন। এদিকে বাড়ছে যমুনা সেতুতে টোল আদায়ের পরিমাণ।

গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু থেকে ৩ কোটি  ৪৩ লাখ ১৩ হাজার ২০০ টাকা টোল আদায় করেছে সেতু কর্তৃপক্ষ এবং এর বিপরীত ৪৯ হাজার ১৮২ টি যানবাহন পারাপার হয়েছে। শনিবার (১৪ জুন) সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ বিষয়টি নিশ্চিত করেছেন।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়,বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৯  হাজার ১৮২টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ১৮ হাজার ৩৬৫ টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৮ লাখ ৩৮ হাজার ৩০০ টাকা। অপরদিকে ঢাকাগামী ৩০ হাজার ৮১৭ টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৯৪ লাখ ৭৪ হাজার ৯০০ টাকা।একদিন আগের তুলনায় শুক্রবার ১০ হাজার ৬৪৩টি বেশি যানবাহন পার হয়েছে।সেতু দিয়ে প্রতি মিনিটে ৩৪টি যানবাহন পারাপার হয়েছে।সেতু কর্তৃপক্ষ আরো জানায়, গত ৪ দিনে সেতুর ওপর দিয়ে মোট ১ লাখ ৪৬ হাজার ৫৬৮টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১০ কোটি ২ লাখ ৯০ হাজার ৮৫০ টাকা।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে।যমুনা সেতুর দুই পাশ দিয়ে ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এছাড়া মোটরসাইকেলের জন্য দুইপাশেই দুটি আলাদা বুথ রাখা হয়েছে।

তিনি আরও বলেন, যমুনা সেতুর উপর গত বৃহস্পতিবার রাতে দুর্ঘটনা ও পর পর ৪/৫টি যানবাহন বিকল হয়ে পড়ে। সেগুলো সরাতে কয়েক দফায় সেতুর উভয় অংশে সাময়িক টোল আদায় বন্ধ রাখা হয়েছিল। পরে সেগুলো দ্রুত সেতুর উপর থেকে অপসারণ করা হলে ভোর থেকে টোল আদায় চালু করা হয়। আশা করছি কিছু সময়ের মধ্যে যানজট কমে আসবে এবং স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

টোল আদায় ৩ কোটি ৪৩ লাখ টাকা যমুনা সেতু দিয়ে ২৪ ঘন্টায় ৪৯ হাজার যানবাহন পারাপার

প্রকাশিত সময় : ১১:২৮:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫