শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রেকর্ড ভাঙা ২ হাজার কোটিতে লিভারপুলে ভির্টৎস?

ইংলিশ দলবদলের নতুন রেকর্ড গড়তে যাচ্ছে লিভারপুল। বায়ার লেভারকুসেন থেকে জার্মান মিডফিল্ডার ফ্লোরিয়ান ভির্টৎসকে বিপুল অংকের অর্থের বিনিময়ে কিনতে যাচ্ছে প্রিমিয়ার লিগের শীর্ষ দলটি। তবে ইউরোপিয়ান ফুটবলের দলবদলে শেষ কথা বলে কিছু নেই। চূড়ান্ত সইয়ের আগ পর্যন্ত কোনো কিছু নিশ্চিত বলা যাবে না।

বিবিসি জানিয়েছে, রিয়াল মাদ্রিদে যাওয়ার কথা থাকলেও ভির্টৎস লিভারপুলেই যাচ্ছেন। তাকে দলে নিতে ১১ কোটি ৬০ লাখ পাউন্ড খরচ করতে যাচ্ছে লিভারপুল, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ হাজার কোটি টাকা! এর মধ্যে ১০ কোটি পাউন্ড নিশ্চিতভাবে পেলেও বাকি ১ কোটি ৬০ লাখ দেওয়া হবে কিছু শর্তপূরণের ভিত্তিতে।এই বিপুল পরিমাণ ট্রান্সফার ফির কারণে দলবদলের ব্রিটিশ রেকর্ড ভাঙার সম্ভাবনা তৈরি হয়েছে। ২০২৩ সালে আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে বেনফিকা থেকে ১০ কোটি ৭০ লাখ পাউন্ডে দলে নিয়েছিল চেলসি। এখন পর্যন্ত এটাই প্রাথমিক দামে ব্রিটিশ দলবদলের রেকর্ড।

তবে রেকর্ড ভাঙার মিশনে ভির্টৎসের একজন প্রতিদ্বন্দ্বীও আছেন। তিনি ব্রাইটনের মিডফিল্ডার ময়জেস কাইসেদো। ১০ কোটি পাউন্ডে তাকে দলে ভিড়িয়েছে চেলসি। তবে অ্যাড–অনস বা বোনাস যুক্ত হলে ময়জেসের জন্য চেলসির খরচ দাঁড়াবে ১১ কোটি ৫০ লাখ পাউন্ড। তাই রেকর্ড সম্পর্কে নিশ্চিত হতে অপেক্ষা করতেই হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রেকর্ড ভাঙা ২ হাজার কোটিতে লিভারপুলে ভির্টৎস?

প্রকাশিত সময় : ১২:১১:২৭ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫