শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লালপুরে বোনের বাড়িতে গিয়ে ভাইয়ের মৃত্যু

নাটোরের লালপুর উপজেলার জনি আহমেদ রনি (২৭) নামের এক যুবক ও এনজিও কর্মী রাজশাহীতে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট মৃত্যু হয়েছে । তিনি উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের উধনপাড়া গ্রামের শহরাব আলী ফেলুর ছেলে ও বেসরকারি উন্নয়ন সংস্থা ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) এর মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার (১২ জুন) রাত ১০টার দিকে রাজশাহীর মতিহার থানার ধরমপুরে বোনের বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে  তিনি মারা যান।

জানা যায়, বৃহস্পতিবার বিকালে উপজেলার উধনপাড়া  উচ্চ বিদ্যালয় মাঠে বন্ধুদের সাথে ক্রিকেট খেলা শেষে সন্ধ্যায় বোন ও দুলাভাই এর সাথে রাজশাহীতে বোনের বাড়িতে বেড়াতে যান জনি আহমেদ। উদ্দেশ্য ছিল সকালে সেখান থেকে নওগাঁয় কর্মস্থলে যাবেন। কিন্তু নিজের বৈদ্যুতিক মাল্টিপ্লাগ মেরামত করার সময় রাত দশটার দিকে বিদ্যুতায়িত হন তিনি। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ফুফাতো ভাই ও ইউপি সদস্য মোঃ হায়দার আলী। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) এর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মালেক।

নিহত জনি আহমেদ রনি বাবা শহরাব আলী ও মা পিঞ্জিরা বেগমের একমাত্র ছেলে সন্তান ছিলেন। একমাত্র বোনের বাড়িতে বেড়াতে গিয়ে সন্তানের এমন মৃত্যুতে ভ্যান চালক বাবা বাকরুদ্ধ হয়ে পড়েছেন। মা পিঞ্জিরা কান্না করতে করতে বার বার মূর্ছা যাচ্ছেন। তার এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের মাতম বইছে। শুক্রবার বাদ জুম’আ উধনপাড়া কেন্দ্রীয় গোরস্থানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন নিহতের চাচাতো ভাই মো: আমিরুল ইসলাম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লালপুরে বোনের বাড়িতে গিয়ে ভাইয়ের মৃত্যু

প্রকাশিত সময় : ০৭:০২:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫