বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাবা প্রেমের দেওয়া যে শিক্ষা আজও মনে আছে কোহলির

বিরাট কোহলির বাবা প্রেম কোহলি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন ২০০৬ সালের ১৮ই ডিসেম্বর। তখন কোহলির বয়স ছিল ১৮ বছর। তারকাখ্যাতি ছড়ায়নি তখনো। কোহলির বর্তমান বয়স তার দ্বিগুণ। ক্যারিয়ারের শেষের দিকে এসে তিনি এখন বড় তারকা। তবে যত বড় তারকাই হোন না কেন, বাবার দেওয়া একটি শিক্ষা আজও মনে-প্রাণে ধারণ করেন কোহলি।

গতকাল রবিবার বাবা দিবস উপলক্ষে প্রেমকে নিয়ে স্মৃতিচারণ করেন কোহলি। বাবার সঙ্গে ছোটবেলার একটি ছবি পোস্ট করে তার সঙ্গে লেখেন, ‘তিনি আমাকে শিখিয়েছিলেন জীবনে কোনো দিন শর্টকাট বা প্রভাবের ওপর নির্ভর না করতে। কারণ আপনার মধ্যে সত্যিই প্রতিভা থাকলে, কঠোর পরিশ্রমেই সেটা বোঝা যাবে। আপনার মধ্যে যদি পরিশ্রম করার ইচ্ছা না থাকলে, তা হলে আপনি হয়তো সেটার যোগ্যই নন।’

কোহলি তার পোস্টে আরও উল্লেখ করেন, ‘আমাকে এক বার সহজ পথ বেছে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। উনি প্রত্যাখ্যান করেছিলেন। ঠান্ডা মাথায় বলেছিলেন, ‘‘যদি তুমি ভালো হও, তাহলে নিজের পথ নিজেই খুঁজে নেবে। যদি ভালো না হও তাহলে আগে থেকেই সেটা জেনে যাওয়া ভাল’’। আমি কীভাবে বাঁচব, কাজ করব এবং গোটা বিশ্বের সামনে সেটা তুলে ধরব, তা ওই একটা মুহূর্তই শিখিয়ে দিয়েছিল। পিতৃদিবসে সেই বাবাদের শুভেচ্ছা, যাদের নীরব শক্তি আমাদের জীবনের সঠিক দিক বেছে নিতে সাহায্য করেছে।’

কোহলি বর্তমানে দুই সন্তানের পিতা। ছেলে অকায় এখনো কিছু না বুঝলেও ভামিকা বুঝতে শুরু করেছেন বাবার মূল্য। বাবা দিবসে তাইতো বাবাকে নিয়ে চিঠিও লিখেছে সাড়ে চার বছরের ভামিকা। সেটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন কোহলিপত্মী আনুশকা শর্মা।

ভামিকা তার চিঠিতে কোহলির উদ্দেশে লিখেছে, ‘ও আমার ভাইয়ের মতো। খুব মজা করে। আমাকে সুড়সুড়ি দেয়। আমি ওর সঙ্গে রূপচর্চা করি। আমি ওকে খুব ভালবাসি। ও-ও আমাকে খুব ভালবাসে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাবা প্রেমের দেওয়া যে শিক্ষা আজও মনে আছে কোহলির

প্রকাশিত সময় : ১১:৪৫:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫