রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাঘায় শিক্ষকের বাড়িতে জানালার গ্রিল ভেঙে চুরি

রাজশাহীর বাঘায় শিক্ষকের বাড়িতে জানালার গ্রিল ভেঙে চুরির ঘটনা ঘটেছে। সোমবার (১৬ জুন) রাতে উপজেলার বাউসা ইউনিয়নের অমরপুর গ্রামে এই চুরির ঘটনা ঘটেছে।

জানা গেছে, অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মকলেছুর রহমানের ফাঁকা বাড়িতে জানালার গ্রিল কেটে চোরেরা ভেতরে প্রবেশ করে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, দলিলপত্র ও ব্যাংকের চেক বইসহ মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থতার কারণে ঢাকায় ছেলের কাছে থেকে চিকিৎসা নিচ্ছেন এই সুযোগে চুরির ঘটনা ঘটে।

এ বিষয়ে মকলেছুরের ছেলে মিজানুর রহমান ফরহাদ বলেন, আমরা সবাই ঢাকায় থাকি, বাড়ি দীর্ঘদিন থেকে ফাঁকা রয়েছে। এই সুযোগে চোরেরা নগদ টাকা, স্বর্ণালঙ্কার, বাড়ির দলিল ও দুইটি ব্যাংকের চেক বই সহ প্রায় ৭ লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে। বাঘা থানার ওসি আফম আছাদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। এ বিষয়ে চোর সনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাঘায় শিক্ষকের বাড়িতে জানালার গ্রিল ভেঙে চুরি

প্রকাশিত সময় : ১০:৫১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫