রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কেরানীগঞ্জে পাঁচ বছরের শিশু ধর্ষণ, কিশোর আটক

কেরানীগঞ্জে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে রাব্বি (১৭) নামের এক কিশোরকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা দক্ষিণ ডিবি পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত দুইটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া হিজলতলা এলাকার কাউন্টার গলি থেকে ঢাকা জেলা দক্ষিন ডিবির অফিসার ইনচার্জ সহিদুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রাব্বি চুনকুটিয়া হিজলতলা এলাকার শহিদুল ইসলামের ছেলে। সে একই এলাকায় আমিনুল ইসলামের বাড়ির পাঁচতলায় পরিবারের সঙ্গে ভাড়া থাকে।

শিশুটির মা রিভা আক্তার জানান, তিনি স্বামী ও দুই মেয়েসহ চুনকুটিয়া হিজলতলা এলাকায় আমিনুল মিয়ার বাড়ির নিচতলায় ভাড়া থাকেন। তার স্বামী মানসিক প্রতিবন্ধী হওয়ায় তিনি তৃতীয় তলায় থাকা বাড়িওয়ালার ঘরে কাজ করেন। মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে দুই মেয়েকে ঘরে রেখে তিনি উপরে বাড়িওয়ালার ঘরে যান। কিছুক্ষণ পর ঘরে ফিরে তিনি দেখেন তার মেয়েরা নেই। পরে অনেক খোঁজাখুঁজি করে তাদের না পেয়ে পাঁচতলার ভাড়াটিয়া শহিদুল মিয়ার ঘর থেকে খুঁজে পান।

রিভা আক্তার আরও জানান, মেয়েকে উপরে যাওয়ার কারণ জিজ্ঞেস করলে সে জানায়, রাব্বি তাকে নুডুলস খাওয়ার লোভ দেখিয়ে তাদের ঘরে ডেকে নিয়ে গিয়ে খারাপ কাজ করেছে। তিনি এই ঘটনার বিচার চান।

এই ঘটনায় ধর্ষণের শিকার শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে চিকিৎসাধীন রয়েছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আল আমিন জানান, ভুক্তভোগীর মা রিভা আক্তার বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার ছায়া তদন্তকারী হিসেবে ডিবি পুলিশ অভিযুক্ত রাব্বিকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কেরানীগঞ্জে পাঁচ বছরের শিশু ধর্ষণ, কিশোর আটক

প্রকাশিত সময় : ০৬:৫৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫