বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ডিবি হারুনের সহযোগী জাহাঙ্গীরের প্লট জব্দ

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদের ঘনিষ্ঠ সহযোগী জাহাঙ্গীর হোসেনের নামে থাকা রাজধানী উত্তরার একটি প্লট ও তার উপরস্থিত স্থাপনা জব্দের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ জুন) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক মোহাম্মদ জয়নাল আবেদীন প্লট জব্দের আবেদন করেন।

আবেদনে বলা হয়, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে ডিএমপি ডিবির সাবেক প্রধান হারুন অর রশীদের বিরুদ্ধে নিজের এবং স্ত্রী শিরিন আক্তার ও ঘনিষ্ঠ আত্মীয়দের নামে দেশে-বিদেশে শত শত কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলছে। অনুসন্ধানে জানা গেছে, হারুনের ঘনিষ্ঠ সহযোগী জাহাঙ্গীর হোসেন তার স্থাবর/অস্থাবর সম্পদ হস্তান্তরের চেষ্টা করছেন। সুষ্ঠু তদন্তের স্বার্থে তার নামে থাকা উত্তরার ৩ নম্বর সেক্টরের ৪১ নম্বর প্লট ও এর উপরস্থিত স্থাপনা ক্রোক করা প্রয়োজন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ডিবি হারুনের সহযোগী জাহাঙ্গীরের প্লট জব্দ

প্রকাশিত সময় : ০৬:৩৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫