বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে এইচএসসিতে অংশ নিচ্ছে লক্ষাধিক পরীক্ষার্থী

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে সর্বমোট ১ লাখ ২ হাজার ৮৬৯ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।

চট্টগ্রাম নগর ও জেলা, তিন পার্বত্য জেলা এবং কক্সবাজার জেলা ৩০৭টি কলেজ থেকে এই পরীক্ষার্থীরা আজ বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টা থেকে পরীক্ষায় অংশ গ্রহণ করেছে বলে জানিয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী জানান, এইচএসসি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন করতে বোর্ডের পক্ষ থেকে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়। এবার ১১৫টি কেন্দ্রে ৩০৭টি কলেজের লাখ ২ হাজার ৮৬৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মোট ৪০টি পরিদর্শক টিম গঠন করা হয়েছে। তারমধ্যে সাধারণ পরিদর্শক দল গঠন করা হয়েছে ৩০টি ও বিশেষ পরিদর্শক দল রয়েছে ১০টি। তারা ইতিমধ্যে বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে আছেন।

চট্টগ্রাম মহানগরীসহ চট্টগ্রাম জেলায় পরীক্ষার্থীর সংখ্যা মোট ৭১ হাজার ৫২৩ জন। এর মধ্যে ছাত্র ৩১ হাজার ৮৩৯ এবং ছাত্রী ৩৯ হাজার ৬৮৪ জন। এর মধ্যে শুধুমাত্র মহানগরে পরীক্ষার্থীর সংখ্যা ৩৫ হাজার ৫৮৪। কক্সবাজার জেলায় পরীক্ষার্থীর সংখ্যা ১২ হাজার ৫ জন, যার মধ্যে ছাত্র ৪ হাজার ৭২২ ও ছাত্রী ৭ হাজার ২৮৪ জন।

রাঙ্গামাটি জেলায় পরীক্ষার্থীর সংখ্যা ৫ হাজার ৫৫৪ জন, যার মধ্যে ছাত্র ২ হাজার ৪১৬ এবং ছাত্রী ৩ হাজার ১৩৮ জন। খাগড়াছড়ি পার্বত্য জেলায় ৭ হাজার ৮২ জন পরীক্ষার্থী রয়েছেন, ছাত্র ৩ হাজার ৩০৬ ও ছাত্রী ৩ হাজার ৭৭৬ জন। বান্দরবান পার্বত্য জেলায় পরীক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ৮৭১ জন, যার মধ্যে ছাত্র ১ হাজার ৮৫৬ এবং ছাত্রী ২ হাজার ১৫ জন।

মোট ১১৫টি কেন্দ্রে এসব শিক্ষার্থী পরীক্ষা দেবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক

চট্টগ্রামে এইচএসসিতে অংশ নিচ্ছে লক্ষাধিক পরীক্ষার্থী

প্রকাশিত সময় : ১২:১৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫