রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মান্দায় ধর্ষণ মামলায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য গ্রেপ্তার

নওগাঁর মান্দায় ধর্ষণ মামলায় রহিদুল ইসলাম নামে এক সাবেক সেনা সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ সিপিএসসি কোম্পানী রাজশাহী’র সদস্যরা। মঙ্গলবার রাত পৌনে ২ টার দিকে উপজেলার ১১ নং কালিকাপুর ইউনিয়নের হাট চকগৌরি এলাকায় তার এক আত্মীয়ের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামী, উপজেলার ৮ নং কুসুম্বা ইউনিয়নের কুসুম্বা গ্রামের মৃত মুনসুর আলী’র ছেলে এবং বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিপাহী বলে জানা গেছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বাদী এবং আসামী প্রতিবেশী মামাতো- ফুফাতো ভাই বোন। এ জন্য উভয়ের মাঝে সু-সম্পর্ক ছিলো। সেই সুবাদে আসামী বাদীর সঙ্গে পরকিয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এছাড়াও আত্মীয়তার সম্পর্ক থাকার কারণে বিয়ের প্রলোভনে বাদীর বাড়িতে নিয়মিত যাতায়াত করতো সে। এরই এক পর্যায়ে গত  ১ এপ্রিল মঙ্গলবার সকাল  ৯ টার দিকে চেতনা নাশক ঔষুধ মেশানো জুস নিয়ে বাদীর বাড়িতে যায় এবং বাদীর সঙ্গে (পার্সনাল) ব্যাক্তিগত গল্প আছে বলে শয়ন ঘরে নিয়ে যায়।

এরপর সু-কৌশলে সেটি বাদিকে খাওয়ানোর পরে বাদী অচেতন অবস্থায় তাকে ধর্ষণ করে এবং স্পর্শকাতর বেশকিছু ছবি তুলে রাখেন। জ্ঞান ফেরার পর বিষয়টি বাদীর স্বজনদের জানাতে চাইলে সে ওই ছবিগুলো দেখিয়ে তাকে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করতে থাকে। এরপর বাদীর ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করে এবং আপত্তিকর অবস্থার ছবি বাদীর মোবাইলে পাঠিয়ে দেয়। পরবর্তীতে গত ২০ মে মঙ্গলবার সকালে বাড়িতে কেউ না থাকার সুযোগে পূনরায় বাদীর শয়ন ঘরে ঢুকে জোরপূর্বকভাবে ধর্ষণ চেষ্টা করে।

এসময় বাদীর চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে বাদীকে বিবস্ত্র অবস্থায় রেখে সে পালিয়ে যায়। এরপর বাধ্য হয়ে ওই সাবেক সেনা সদসের‌্য বিরুদ্ধে বাদী হয়ে নওগাঁ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল ১ এ ৯ (১) ধারায় একটি মামলা দায়ের করেন ভূক্তভোগী। মামলা দায়েরের পর থেকে পলাতক ছিল সে। মঙ্গলবার রাত পৌনে ২ টার দিকে উপজেলার হাট চকগৌরি এলাকায় তথ্য প্রযুক্তির মাধ্যমে তার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন র‌্যাব-৫ সিপিএসসি কোম্পানী রাজশাহী’র সদস্যরা ।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন,গ্রেপ্তারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মান্দায় ধর্ষণ মামলায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য গ্রেপ্তার

প্রকাশিত সময় : ১১:৪৪:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫