রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গুজবে কান না দেওয়ার অনুরোধ জাতীয় রাজস্ব বোর্ডের

চেয়ারম্যানসহ সিনিয়র কর্মকর্তাদের জড়িয়ে ভুয়া মোবাইল স্ক্রিনশট দিয়ে তৈরি করা গুজবে কান না দেওয়ার জন্য কর্মকর্তা-কর্মচারীদের অনুরোধ জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর )।

বৃহস্পতিবার (২৬ জুন) জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ কর্মকর্তা মো. আল-আমিন শেখ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানায় এনবিআর।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, ডিজি-সিআইসি, কর গোয়েন্দা ইউনিট এর কমিশনার এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের জড়িয়ে ভুয়া মোবাইল স্ক্রিনশট তৈরি করে সম্পূর্ণ মিথ্যা তথ্য সম্বলিত গুজব জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ছড়িয়ে দিয়ে বিভ্রান্তি তৈরীর চেষ্টা রাজস্ব বোর্ডের নজরে এসেছে।

অনুসন্ধানে জানা গেছে যে, বিদেশে নিবন্ধনকৃত একটি ফোন নাম্বার এবং একটি এআই সফটওয়্যার ব্যবহার করে ভুয়া স্ক্রিনশট তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে। বাংলাদেশের আইন অনুযায়ী এ ধরনের মিথ্যা গুজব ছড়ানো মারাত্মক ফৌজদারি অপরাধ। যে বা যারা এ কাজের সাথে যুক্ত তাদের বিরুদ্ধে জাতীয় রাজস্ব বোর্ড আইনগত ব্যবস্থা নিবে।

জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা-কর্মচারীগণকে এইসব ভুয়া মোবাইল স্ক্রিনশট দ্বারা সৃষ্ট গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ করা হলো

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির অধ্যাদেশ বাতিল সহ বেশ কিছু দাবিতে কর্মবিরতি পালন করছেন এনবিআর   সংস্কার ঐক্য পরিষদ। চলতি সপ্তাহেও কলম বিরতি পালন করেছে এনবিআর   সংস্কার ঐক্য পরিষদ।

এর মধ্যে চেয়ারম্যানসহ সিনিয়র কর্মকর্তাদের ছবিসহ কার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব আকারে ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে কর্মকর্তা-কর্মচারীগণকে এইসব ভুয়া মোবাইল স্ক্রিনশট দ্বারা সৃষ্ট গুজবে কান না দেয়ার জন্য অনুরোধ করেছে জাতীয় রাজস্ব বোর্ড।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

গুজবে কান না দেওয়ার অনুরোধ জাতীয় রাজস্ব বোর্ডের

প্রকাশিত সময় : ১০:৩৫:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫