সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

‘আপনার কোনো কোনো ভূমিকায় জাতির মধ্যে সংশয় তৈরি হয়েছে’

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘আপনাকে বলতে চাই আপনি জাতীয় ঐকমত্য কমিশন যেটা হয়েছে, তার চেয়ারম্যান। আপনি জাতির কাছে নিরপেক্ষ থাকার অঙ্গীকার করেছেন। আপনার অঙ্গীকারের প্রতি আপনি সাবধান থাকবেন। আপনার কোনো কোনো ভূমিকায় জাতির মধ্যে কিন্তু সংশয় তৈরি হয়েছে।’

আজ শনিবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের জাতীয় মহাসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টার উদ্দেশে মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, ‘নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড আপনাকে নিশ্চিত করতে হবে। আপনি জাতির উদ্দেশে ভাষণে একটা কথা বলবেন, সরকার প্রধান হিসেবে একটা কথা বলবেন, রাষ্ট্রীয় টেলিভিশনে একটা কথা বলবেন, পরে একটা দলের সঙ্গে আলোচনায় গিয়ে সেই কথা ভুলে যাবেন, এতে নিরপেক্ষতা ভঙ্গ হয়েছে। আপনি সোজা থাকুন।’

তিনি বলেন, ‘রাজনৈতিক সংলাপে আপনি দোষ করেননি। বৈঠক করার অধিকার সবার আছে। কিন্তু, এক জায়গায় কথা বলে মত পরিবর্তন করবেন কেন? আপনাকে জাতির সামনে আসতে হবে, সব দলের সঙ্গে বসে আপনি বলবেন, আমাদের এই অসুবিধা, আসুন আমরা সবাই মিলে এইটা করি, আমরা রাজি আছি। কিন্তু, আপনার এই ভূমিকায় প্রশ্ন তৈরি হয়েছে। আগামী ৮/১০ মাস পরে যদি নির্বাচন হয়, আপনি সোজা থাকবেন কিনা, সেটার প্রমাণ আপনাকে দিতে হবে।’

জামায়াত সেক্রেটারি বলেন, ‘পিওর পদ্ধতি ছাড়া নির্বাচন বাংলার মানুষ গ্রহণ করবে না। দুই হাজার ছাত্র-জনতার জীবন, হাজার হাজার মানুষের রক্ত, গত ১৭ থেকে ১৮ বছরের আন্দোলন-সংগ্রাম, নির্যাতন, জেল-ফাঁসি আমরা ব্যর্থ হতে দেবো না।’

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, ‘দিল্লিতে বসে দিল্লির তাঁবেদার শেখ হাসিনা এই বাংলাদেশকে আবার উসকানি দিয়ে ভারতের সেবা দাসে পরিণত করার চেষ্টা করছে। অবিলম্বে নির্বাচনের আগে তার বিচার আমরা দৃশ্যমান দেখতে চাই।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

‘আপনার কোনো কোনো ভূমিকায় জাতির মধ্যে সংশয় তৈরি হয়েছে’

প্রকাশিত সময় : ০৭:০৯:০২ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫