বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জাবিতে ছাত্রীকে হেনস্তার অভিযোগে রাবি ছাত্রের বিরুদ্ধে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধ্যয়নরত এক নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রকে আটক করা হয়েছে।রোববার (২৯ জুন) দুপুরে এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর অভিযোগপত্র জমা দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী।

অভিযুক্ত সোহেল রানা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ সেশনের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র ছিলেন। তিনি বর্তমানে চাকরি খুঁজতে ঢাকার লালবাগে অবস্থান করছেন।

ভুক্তভোগী অর্থনীতি বিভাগের ৫২তম আবর্তনের ওই ছাত্রী প্রক্টর বরাবর লিখিত অভিযোগে বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ সেশনের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র সোহেল রানা আমাকে দীর্ঘদিন ধরে নানাভাবে হেনস্তা করে আসছে। তার সঙ্গে আমি যোগাযোগ না রাখতে চাইলেও নানাভাবে আমাকে ব্ল্যাকমেইল করে যোগাযোগ রাখতে বাধ্য করেছে। ইতোপূর্বে তিনি গুণ্ডা ভাড়া করে আমার বাবাকে মারধর পর্যন্ত করেছে। গত কয়েকমাস যাবত তার হেনস্তার মাত্রা আমার সহ্যসীমা অতিক্রম করেছে।

আজকের ঘটনা জানতে চাইলে তিনি বলেন, আজ আমি সাড়ে ৯টায় ক্যাম্পাসে আসি এবং এখানে মাস্টার্সে অধ্যয়নরত আমার কিছু বন্ধুর সঙ্গে দেখা করি। পরে আমি ওই মেয়ের সঙ্গে দেখা করতে যাই। শহীদ মিনারে দেখা করি এবং এক পর্যায়ে তার বন্ধুরা এসে সেখান থেকে আমাকে হেনস্তা করার অভিযোগে প্রক্টর অফিসে নিয়ে আসে।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, আমরা প্রাথমিকভাবে আমাদের শিক্ষার্থীর থেকে অভিযোগ নিয়েছি। আমরা ছেলেটিকে আটক করেছি এবং প্রক্টর স্যার আসলে আমরা অভিযোগকারী এবং অভিযুক্ত উভয়ের সঙ্গে আলোচনা করে বিষয়টি নিয়ে পরবর্তী পদক্ষেপ নেবো।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশেদুল আলম বলেন, বিষয়টি নিয়ে আমি একটি অভিযোগপত্র পেয়েছি। বিষয়টি সমাধানের চেষ্টা করছি। বিস্তারিত পরে জানাতে পারবো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক

জাবিতে ছাত্রীকে হেনস্তার অভিযোগে রাবি ছাত্রের বিরুদ্ধে

প্রকাশিত সময় : ১০:৪৭:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫