রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হাসিনার লুটপাটকে থিম করে ‘গণলুটতন্ত্রী’ পোস্টার প্রকাশ

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিনের কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার প্রকাশ করা হয়েছে জুলাইয়ের ৫ থেকে ৮ নম্বর পোস্টার।

স্বৈরশাসক শেখ হাসিনার লুটপাটকে থিম করে ‘গণলুটতন্ত্রী’ শিরোনামে আঁকা এসব পোস্টার প্রকাশ করা হয়েছে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে।

প্রকাশিত এ পোস্টারের পোস্টে বলা হয়েছে, ‘আমার চাওয়া পাওয়ার কিছু নাই। আমি আসছি মানুষকে দিতে’- মুখে এই কথা বলে বলে স্বৈরশাসক শেখ হাসিনা ফেনা তুলে ফেললেও ভেতরের চিত্র কি ছিল এটা এখন উন্মোচিত। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় লাগামহীন এবং অবিশ্বাস্য স্কেলের এই লুটপাট আওয়ামী লীগ আমলের এক বড় নির্দেশক।’

পোস্টে আরও জানানো হয়, ‘শিল্পী দেবাশিস চক্রবর্তী জুলাই প্রিলিউড সিরিজের ৫ থেকে ৮ নম্বর পোস্টার এঁকেছেন এই লুটপাটকে থিম করে।’

এতে জানানো হয়, ‘জুলাই ২০২৪ এর অন্যতম যোদ্ধা শিল্পী দেবাশিস চক্রবর্তী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে জুলাই কোমেমোরেশন প্রোগ্রামের অংশ হিসেবে এসব পোস্টার ডিজাইন করছেন। শুরুতে দশটি পোস্টার ধারাবাহিকভাবে প্রকাশের পরিকল্পনা থাকলেও সবার অনুরোধ ও অনুপ্রেরণায় শিল্পী পোস্টারের সংখ্যা বাড়াতে সম্মত হয়েছেন। এসব পোস্টারে ফুটে উঠবে জুলাই অনিবার্য হয়ে ওঠার কারণ এবং যা ঘটেছিল জুলাইয়ে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

হাসিনার লুটপাটকে থিম করে ‘গণলুটতন্ত্রী’ পোস্টার প্রকাশ

প্রকাশিত সময় : ০১:৩১:০১ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫