সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গণহত্যায় শুধু শেখ হাসিনা নন, আওয়ামী লীগের দলীয় বিচারও চান মির্জা ফখরুল

গণহত্যার অভিযোগে শেখ হাসিনার পাশাপাশি দলীয়ভাবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালে চিকিৎসাধীন দলীয় নেতা আব্দুল কুদ্দুসকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, ‘শেখ হাসিনা ও আওয়ামী লীগের সবচেয়ে বেশি রোষানলে পড়েছে বিএনপি। আর সর্বশেষ গণহত্যার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন শেখ হাসিনা। গণহত্যার জন্য শুধু শেখ হাসিনার নয়, আওয়ামী লীগেরও দলীয়ভাবে বিচার হওয়া উচিত।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন আর সংস্কার কখনো সাংঘর্ষিক নয়। জনগণ একটি সুষ্ঠু নির্বাচন চায়। যারা নির্বাচন পিছিয়ে দেওয়ার কথা বলছেন, তাদের আরও গভীরভাবে চিন্তা করা উচিত।’

একই সঙ্গে দেশের বৃহত্তর স্বার্থে সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ফখরুল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

গণহত্যায় শুধু শেখ হাসিনা নন, আওয়ামী লীগের দলীয় বিচারও চান মির্জা ফখরুল

প্রকাশিত সময় : ০৫:২৭:৫০ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫