২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল আজ বৃহস্পতিবার দুপুর ২টায় প্রকাশিত হবে। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের ফল ঘোষণায় কোনো ধরনের আনুষ্ঠানিকতা থাকছে না; বরং অনাড়ম্বরভাবেই ফল প্রকাশ করা হবে।
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল ১০ এপ্রিল এবং শেষ হয় ১৩ মে। এবারে নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। গত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় এক লাখ কম।
শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ড সূত্রে জানা গেছে, পরীক্ষার ফল অনলাইন এবং মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমে জানা যাবে।
এসএসসি পরীক্ষার্থীরা http://www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে নিজের রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল দেখতে পারবে। মোবাইল ফোনে ফল পেতে হলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে:
SSC <বোর্ডের প্রথম তিন অক্ষর> <রোল নম্বর> 2025
এবং তা পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণ: `SSC DHA 123456 2025`
দাখিল পরীক্ষার্থীদের জন্য একই নিয়ম প্রযোজ্য। তারা চাইলে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট [www.bmeb.gov.bd-এ](http://www.bmeb.gov.bd-এ) গিয়ে ‘অনলাইন সেবা-১’ কর্নার থেকে ‘দাখিল পরীক্ষা ২০২৫’ অপশন সিলেক্ট করে জেলা ও কেন্দ্রভিত্তিক ফল দেখতে পারবে। মোবাইলে জানতে হলে লিখতে হবে:
Dakhil MAD <রোল নম্বর> 2025
এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণ: `Dakhil MAD 123456 2025`
শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক ফলাফল জানতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানরা [https://eboardresults.com/v2/home](https://eboardresults.com/v2/home) ওয়েবসাইটে গিয়ে EIIN নম্বর ব্যবহার করে ‘Institution Result’ অপশনে ক্লিক করে ফল সংগ্রহ করতে পারবেন।
ফল প্রকাশের পর কেন্দ্র সচিব ও প্রতিষ্ঠান প্রধানরা নির্ধারিত ওয়েবসাইট থেকে ফল সংগ্রহ করে শিক্ষার্থীদের অবহিত করবেন।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 



















