সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আগামীর আন্দোলন দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “দুর্নীতি যারাই করবে, এনসিপি তাদের ছাড় দেবে না। যদি এনসিপির নেতাকর্মীরা দুর্নীতির সাথে যুক্ত হয়, দল তাদের বিরুদ্ধেও মাঠে নামবে। আমাদের আগামীর আন্দোলন দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে।”

শুক্রবার (১১ শুক্রবার) বিকেলে যশোর শহরের জজ কোর্ট ঈদগাহ মোড়ে এনসিপির যশোর জেলা শাখা আয়োজিত পথসভায় এসব কথা বলেন তিনি। দেশব্যাপী জুলাই পদযাত্রার ১১তম দিন শুক্রবার যশোরে যান এনসিপির নেতাকর্মীরা।

বিএনপির প্রতি ইঙ্গিত করে নাহিদ ইসলাম বলেছেন, “একটি দল তাদের কোটি কোটি লোক আছে বলে জাহির করে। এনসিপিকে লোকের ভয় দেখাবেন না। এনসিপি জনগণের সাথে ইনসাফ করা লোক চায়।”

পথসভায় দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, “সংস্কারের আলাপ টেবিলে আছে, রাজপথে নামাতে বাধ্য করবেন না।”

তিনি আরো বলেন, “বাংলাদেশর মানুষ ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়, কিন্তু তাদের দাদাগিরি আমরা মেনে নেব না।”

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের সঞ্চালনায় পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন— দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, কেন্দ্রীয় নেতা ডা. তাসনিম জারা ও খালেদ সাইফুল্লাহ জুয়েলসহ স্থানীয় নেতারা।

এর আগে সকালে দিনের প্রথম কর্মসূচি হিসেবে যশোর শহরের রেল রোডে চার খাম্বার মোড়ে একটি অভিজাত হোটেলে গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্য ও আহতদের সঙ্গে মতবিনিময় করেন এনসিপির নেতারা। পরে স্থানীয় মডেল মসজিদে জুমার নামাজ আদায় শেষে পদযাত্রা করেন তারা। পদযাত্রাটি মুজিব সড়ক হয়ে পথসভাস্থলে এসে শেষ হয়। এতে স্থানীয় নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। পথসভা শেষে খুলনার উদ্দেশে রওনা হন এনসিপির নেতারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আগামীর আন্দোলন দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে: নাহিদ

প্রকাশিত সময় : ০৯:৩১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫