মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীলঙ্কাকে ৯ গোলে বিধ্বস্ত করল বাংলাদেশ

যেন ফুটবল নয়, ছিল গোলবন্যার প্রদর্শনী! যুবা মেয়েদের পা ছুঁয়ে গড়ালো নয় নং পর্যন্ত। বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল রীতিমতো ঝড় বইয়ে দিল শ্রীলঙ্কার ডিফেন্সে। গোলপোস্টে বল জড়ানো যেন ছিল নিছক খেলনা ছোড়ার মতোই সহজ।

বসুন্ধরা কিংস অ্যারেনায় আয়োজিত সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচেই বাংলাদেশ উপহার দিল ৯-১ গোলের দানবীয় এক জয়। জয়টি এসেছে দারুণ সব আক্রমণাত্মক ফুটবলের মাধ্যমে। যেখানে প্রতিটি মিনিটে লুকিয়ে ছিল চমক।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই স্বপ্না রানী ফ্রি কিক থেকে একটি চোখধাঁধানো গোল করে বাংলাদেশের গোল উল্লাস শুরু করে দেন। এরপর তো যেন থামার নাম নেই। চতুর্থ মিনিটে মুনকি আক্তারের বাঁ প্রান্ত ভেদ করা শটে দ্বিতীয় গোল। ৩৭ মিনিটে সাগরিকার গোলে ব্যবধান আরও বাড়ে।

মাঝে অবশ্য শ্রীলঙ্কার গোলরক্ষক থারুশিকা বারবার লঙ্কানদের রক্ষা করতে আপ্রাণ চেষ্টা চালালেও বাংলাদেশের ছন্দে তা ছিল সামান্য বাঁধা। সুযোগ এসেছিল আফঈদা খন্দকার, উমেলা মারমা, শিখা; সবার সামনেই। কেউ কেউ মিস করলেও ক্ষতির কিছু হয়নি।

দ্বিতীয়ার্ধে যেন মাঠে নেমেছিল আরও ক্ষুধার্ত বাংলাদেশ। মুনকি আক্তার ৪৭ মিনিটে করলেন নিজের দ্বিতীয় গোল। ৪৮ মিনিটে শিখার গোলে ব্যবধান হয় ৫-০। এরপর সাগরিকার ৫২ ও ৫৭ মিনিটে আরও দুটি গোল করে হ্যাটট্রিক পুরা করায় স্কোরলাইন দাঁড়ায় ৭-০।

৮৫ মিনিটে রুপা আক্তারের চোখ ধাঁধানো শট এবং অতিরিক্ত সময়ে শান্তি মার্দির জয়সূচক গোল। সব মিলিয়ে ৯ গোলের উৎসবে মাতিয়ে রাখে কিশোরীরা। যদিও একমাত্র সান্ত্বনা গোলটি আসে লঙ্কান লায়নসিকার পা থেকে ৯০+১ মিনিটে। তাতে ৯-১ ব্যবধানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা।

ডাবল লিগ পদ্ধতিতে এবারের টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে। পরের ম্যাচগুলোতে রোববার (১৩ জুলাই) নেপালের, মঙ্গলবার (১৫ জুলাই) ভুটানের, বৃহস্পতিবার (১৭ জুলাই) ভুটানের, ১৯ জুলাই শ্রীলঙ্কা ও ২১ জুলাই নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শ্রীলঙ্কাকে ৯ গোলে বিধ্বস্ত করল বাংলাদেশ

প্রকাশিত সময় : ১০:২৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫