মোহরানা কমিয়ে বিয়ে সহজ করা উচিত বলে মনে করেন রাজশাহীর বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।
সোমবার (১৪ জুলাই) দুপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে বিভাগীয় পরিবার পরিকল্পনা দফতর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন। বিভাগীয় কমিশনার বলেন, ৫ আগস্টের পর বিশ্ববিদ্যালয়ে গণবিয়ের আয়োজনই বলে দেয়, বিয়ে করাটা কতো কঠিন হয়ে গেছে।
পরিবার পরিকল্পনা দপ্তরের বিভাগীয় পরিচালক ড. কস্তুরী আমিনা কুইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. মোঃ হাবিবুর রহমান, জেলা প্রশাসক আফিয়া আখতার, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. বায়েজীদ-উল ইসলাম। স্বাগত বক্তব্য দেন জেলা পরিবার পরিকল্পনা দপ্তরের উপপরিচালক মোঃ আব্দুর রাজ্জাক।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























