রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বনানীতে পথশিশুকে ধর্ষণ, ওসিসিতে ভর্তি

রাজধানীর বনানীতে নয় বছরের পথশিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার শিশু বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন।

সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করেন বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিক। শিশুটির প্রাথমিক চিকিৎসা দেওয়া পর তাকে ঢামেক হাসপাতালের ওসিসিতে ভর্তি রাখা রয়েছে।

ওসিসির ভারপ্রাপ্ত সম্বনায়ক ডা. তাইয়েবা সুলতানা জানিয়েছেন, মঙ্গলবার (১৫ জুলাই) সকালে শিশুটির ফরেনসিক সম্পন্ন করা হয়েছে। এ ছাড়াও প্রয়োজনীয় পরিক্ষা নিরিক্ষা দেওয়া হয়েছে। সব রিপোর্ট হাতে পেয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট দেওয়া হবে।

ওই শিশুকে প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে জানিয়েছেন ডা. তাইয়েরা সুলতানা।

বনানী থাকার উপপরিদর্শক মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে শিশুটিকে গুরুতর অসুস্থ অবস্থায় পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে পাঠানো হয়।

পুলিশকে জানিয়েছে, তাকে সোমবার রাত আনুমানিক ৮টার দিকে এক ব্যক্তি ডেকে নিয়ে মহাখালি এলাকার একটি হাসপাতালের পেছনে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করা হয়। অভিযুক্ত ব্যক্তিকে সে আগে থেকে চেনে না বলে পুলিশকে জানিয়েছে। তবে দেখতে পারলে তাকে চিনতে পারবে।

পুলিশ আরও জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে ওই শিশু ফুটপাতেই থাকত। তার পরিবারের কোনো সন্ধান এখনও পাওয়া যায়নি। পরিবারের লোকজন কেউ আছে কিনা তা খোঁজা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বনানীতে পথশিশুকে ধর্ষণ, ওসিসিতে ভর্তি

প্রকাশিত সময় : ১১:১৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫