শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

“তুই দুই আনার মালিক, বাড়িতে জায়গা হবে না, পাথারে গিয়ে থাক”

“তুই তো দুই আনার মালিক। তুই পাথারে গিয়ে থাক। এই বাড়িতে তোর জায়গা হবে না।” ৭০ বছরের বৃদ্ধা মাকে একথা বলে বাড়িতে ঢুকতে না দিয়ে গেটে তালা লাগিয়ে দিয়েছে একমাত্র ছেলে মোস্তাফিজুল ইসলাম সৌরভ।
ফলে বাড়ির বাইরে ৫ ঘন্টা বসে থেকেও স্বামীর রেখে যাওয়া বাড়িতে ঢুকতে পারেননি বিলকিস আক্তার। তার অভিযোগ, সম্পত্তি হাতিয়ে নিতে একমাত্র ছেলে সৌরভ তাকে বাড়িতে ঢুকতে দিচ্ছে না। সোমবার (১৪ জুলাই) নওগাঁ শহরের কাজীর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
বিলকিস আক্তারের এক ছেলে ও দুই মেয়ে। ২০২১ সালে স্বামী মারা গেলে ছেলে সৌরভ মা ও দুই বোনকে তাদের অংশের জমি লিখে দেওয়ার জন্য চাপ দিতে থাকে। মা ও বোনরা এতে রাজি হয়নি। এ নিয়ে ছেলের সাথে বিরোধ দেখা দিলে স্বামীর মৃত্যুর পর থেকে তিনি অধিকাংশ সময় নওগাঁ শহরে বড় মেয়ের বাড়িতে থাকেন। মাঝে মধ্যে কাজীর মোড়ের স্বামীর করা দোতলা বাড়ির একটি ফ্লাটেও থাকেন তিনি। তার ছোট মেয়ে থাকেন কানাডায়।
সোমবার বেলা ১১টার দিকে নিজ বাড়ির দোতলার ফ্ল্যাটে ঢুকতে গিয়ে সিঁড়ির মুখে লোহার কাঁচি গেট এবং সেখানে তালা মারা দেখতে পান বিলকিস আক্তার। তালা মারার বিষয়টি ছেলেকে জানালে তিনি জানিয়ে দেন, তাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার জন্য গেটে তালা ঝুলিয়েছেন। নিজের ফ্লাটে ঢুকতে না পেরে বাড়ির নিচতলার দোতলায় ওঠার সিঁড়ির সামনে গ্যারেজে বসে থাকেন বিলকিস। এমন দিনও দেখতে হবে তিনি কখনো ভাবেননি।
বিলকিস আক্তারের বড় মেয়ের স্বামী ডা. আবুজার গাফফার বলেন, তার শ্যালকের নিজের মাকে তুই আনার মালিক বলার পর আমার স্ত্রী ও শ্যালিকা তাদের অংশের জমি মায়ের নামে লিখে দিয়েছে। ফলে কাগজে-কলমে শাশুড়ি এখন বসতবাড়ির প্রায় ৭০ শতাংশের মালিক। অথচ তাকেই এখন বাড়িতে ঢুকতে দেওয়া হচ্ছে না।
মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ স্বীকার করেন ছেলে সৌরভ বলেন, “বসতবাড়ি নিয়ে পারিবারিক কলহের জেরে মামলা রয়েছে। মা স্বেচ্ছায় মেয়ের বাসায় বসবাস করেন। এখন তিনি আমার জীবনের জন্য হুমকিস্বরূপ। তাই তাকে বাড়িতে ঢুকতে দিচ্ছি না।”
তথ্য ও ছবি : কালবেলা।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

“তুই দুই আনার মালিক, বাড়িতে জায়গা হবে না, পাথারে গিয়ে থাক”

প্রকাশিত সময় : ১০:৪৩:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫