মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাবির আওয়ামী লীগ সমর্থিত ৩ কর্মকর্তাকে পুলিশে দিয়েছে ছাত্ররা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে পুলিশের হাতে তুলে দিয়েছে জুলাই বিপ্লবের ছাত্র-জনতা। তারা আওয়ামী লীগের কমিটির বিভিন্ন পদে রয়েছেন।
জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে বোয়ালিয়া মডেল থানার ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় পৃথক তিনটি মামলায় এজাহারভুক্ত আসামি হওয়া সত্ত্বেও তারা নিয়মিত অফিস করে আসছিলেন। বৃহস্পতিবার (১৭ জুলাই) অফিস করার সময় দুপুর দুইটার দিকে রাজশাহী মহানগর জুলাই চেতনা বাস্তবায়ন কমিটি’ প্রশাসন ভবন-১ থেকে তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।
আটক কর্মকর্তারা হলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও রাবির পরীক্ষা নিয়ন্ত্রক দফতরের সেকশন অফিসার নগরীর ষষ্ঠীতলা এলাকার মৃত অনিল চন্দ্র দের ছেলে পংকজ কুমার, রাবির সহকারী হিসাব পরিচালক নগরীর মেহেরচন্ডী মধ্যপাড়া এলাকার আব্দুল গফুরের ছেলে আব্দুল্লাহ আল মাসুদ এবং রাবির সহকারী হিসাব পরিচালক নগরীর রাণীনগর এলাকার রেজাউল হকের ছেলে আমিনুল ইসলাম রাসেল।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাবির আওয়ামী লীগ সমর্থিত ৩ কর্মকর্তাকে পুলিশে দিয়েছে ছাত্ররা

প্রকাশিত সময় : ১০:০৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫