ইঞ্জিনিয়ারদের অধিকারের দাবিতে মানববন্ধন করেছেন রুয়েটের সাধারণ শিক্ষার্থীবৃন্দ। রবিবার বেলা ১২টায় নগরীর হেতেমখাঁ নেসকো অফিসের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
নেসকোর কাছে শিক্ষার্থীরা বলেন ,আমরা দীর্ঘ দিন থেকে বৈষম্যের শিকার হচ্ছি আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্যই আমাদের আজকের কর্মসূচি এবং আমাদের দাবিসমূহ:
Assistant Engineer (৭ম গ্রেড) পদের নিয়োগ সরাসরি পরীক্ষার মাধ্যমে হতে হবে; কোনো প্রমোশনাল কোটা থাকবে না।
Sub-Assistant Engineer (৮ম গ্রেড) পদের জন্য সকল ধরণের ডিপ্লোমা কোটা বাদ দিয়ে সকল ইঞ্জিনিয়ারদের জন্য উন্মুক্ত করতে হবে। বর্তমানে নেসকোতে AE তে ৩৩% এর উপরে প্রমোশন নিয়ে কর্মরত চাকরিজীবীদের বিরুদ্ধে যথাযোগ্য ব্যবস্থা নিতে হবে।
দাবিগুলো গুরুত্ব সাথে মূল্যায়ন করুন নয়তো পরবর্তী সময়ে আমরা ব্যাপক হারে আন্দোলন গড়ে তুলবো ।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























