রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষা উপদেষ্টার দায়িত্ব-জ্ঞানহীন আচরণে ক্ষুব্ধ এনসিপি

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় কিছু উদেষ্টার, বিশেষ করে শিক্ষা উপদেষ্টার দায়িত্ব-জ্ঞানহীন আচরণ দেখেছেন বলে জানালেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটর দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘গতকালের ঘটনায় পুরো জাতি ট্রমাটাইজড এবং আমরা সেই শোক প্রকাশ করছি গভীরভাবে, কিন্তু গতকাল থেকে আজকে পর্যন্ত যে পরিস্থিতির ডেভেলপ হচ্ছে আসলে, এটা সরকার আরও দায়িত্বশীল ও মানবিক আচরণ করতে পারত। আমাদের কাছে মনে হয়েছে সরকার দায়িত্বশীল এবং সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে না পারায় পরিস্থিতি কিন্তু তাদের নিয়ন্ত্রণেরও বাইরে চলে গিয়েছে। আজকে কিন্তু অনেকগুলো ঘটনা দেখেছেন। ’

তিনি বলেন, ‘আমরা প্রথমত মাইলস্টোন কলেজের ৬ দফা দাবির সঙ্গে জাতীয় নাগরিক পার্টি সংহহতি প্রকাশ করছি। তারা খুবই যৌক্তিক কিছু দাবি উপস্থাপন করেছে এবং এ দাবিগুলো দ্রুত সময়ের মধ্যে সরকারের বাস্তবায়ন করা উচিত। ’

এনসিপি আহ্বায়ক বলেন, ‘আমরা কিছু কিছু উপদেষ্টার খুবই দায়িত্ব-জ্ঞানহীন আচরণ দেখেছি, বিশেষত শিক্ষা উপদেষ্টার। গতকাল রাত ৩-৪টার দিকে আমাদের জানতে হচ্ছে যে এইচএসসি পরীক্ষা স্থগিত করতে হবে এবং অন্য উপদেষ্টারা তাকে ফোন করে পাইতেছে না। তাহলে একটা সরকারের যদি এই ধরনের অবস্থা হয় যে নিজেদের উপদেষ্টাদের মধ্যে সমন্বয় নাই এবং এই দেশের একটা ইমার্জেন্সি সিচুয়েশন যেখানে পুরো শিক্ষার্থী, ছাত্রসমাজ হচ্ছে যে ট্রমাটাইজড এবং ঢাকার শিক্ষার্থীরা পুরো ব্যস্ত এই ঘটনা নিয়ে সেখানে একটা সিদ্ধান্ত নিতে ৩-৪টা বাজতেছে এবং সেটা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হইতেছে, শঙ্কা তৈরি হইতেছে। ফলে এই পরিস্থিতিটা যদি দায়িত্বশীল আচরণ করত, সরকারের উপদেষ্টারা তাহলে এই পরিস্থিতি তৈরি হতো না। ’

নাহিদ ইসলাম বলেন, সোমবার রাত থেকে মরদেহ গুম করা নিয়ে এক ধরনের প্রচারণা দেখছি। সে ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সঠিক বক্তব্য রাখা উচিত ছিল। দুর্ঘটনার সময় কতজন শিক্ষার্থী ছিল, সেগুলো প্রকাশ করা উচিত। এ ঘটনায় সরকারের পক্ষ থেকে প্রতি মুহূর্তে আপডেট দেওয়া উচিত ছিল।

তিনি বলেন, বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের সঠিক সংখ্যা প্রকাশ করতে হবে। পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। ভবিষ্যতে যেন এরকম ঘটনা না ঘটে সেজন্য দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শিক্ষা উপদেষ্টার দায়িত্ব-জ্ঞানহীন আচরণে ক্ষুব্ধ এনসিপি

প্রকাশিত সময় : ১০:৫৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫