সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দগ্ধ ৬ জনের অবস্থা সঙ্কটাপন্ন: বার্ন ইনস্টিটিউট পরিচালক

প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ ৬ জনের অবস্থা সঙ্কটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় ১৩ জনকে নেওয়া হয়েছে কেবিনে।

আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন। এ সময় তার সঙ্গে ইনস্টিটিউটের সিনিয়র চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

দুর্ঘটনাটিতে বৃহস্পতিবার দিনের বেলায় চিকিৎসাধীন দুই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিয়ে শোক প্রকাশ করে ডা. নাসির বলেন, এখন ৪২ জন ভর্তি রয়েছে। এদের মধ্যে ক্রিটিকাল ৬ জনসহ ৮ জনকে আইসিইউতে রাখা হয়েছে। শারীরিক অবস্থার অনেকটা উন্নতি হওয়ায় ১৩ জনকে স্থানান্তর করা হয়েছে কেবিনে। তাদের খুব দ্রুতই হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার পরিকল্পনা চলছে। পরবর্তীতে তারা ফলোআপ চিকিৎসার জন্য আসবে।

পরিচালক বলেন, বৃহস্পতিবার ভারত থেকে চিকিৎসক দল এসেছেন। এ ছাড়া বুধবার সিঙ্গাপুর থেকে আসা চিকিৎসক দলের সঙ্গে আজও মিটিং করা হয়েছে। চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গেও যুমে মিটিং হয়েছে। স্বাস্থ্য উপদেষ্টাসহ আগত বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে এসব রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

কোমলমতি এসব শিশুদের চিকিৎসার জন্য পুরো বিশ্ব থেকে সহায়তা হাত বাড়িয়ে দিয়েছে বলে জানান ইনস্টিটিউটের এই পরিচালক। এদিন দুপুরে সায়মন (১৮) নামে এক শিক্ষার্থীকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে। তার শরীরে কোনও ধরনের দগ্ধ হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ বারের মতো হাল্ট প্রাইজ’র গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

দগ্ধ ৬ জনের অবস্থা সঙ্কটাপন্ন: বার্ন ইনস্টিটিউট পরিচালক

প্রকাশিত সময় : ১১:১৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫